জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, ঢাকা দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটির অনুমোদন ও বর্ধিত সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, ঢাকা মহানগর দক্ষিণ শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির অনুমোদন ও বর্ধিত সভা ২৭ মে ২০২৫, মঙ্গলবার সকাল ১১টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক আসলাম সর্দার এবং সঞ্চালনা করেন সৈয়দ আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজন্ম একাডেমির সভাপতি, লেখক ও গবেষক এবং সংগঠনের সাবেক সভাপতি কালাম ফয়েজী, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম এবং আসাদুজ্জামান বাবুল।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন।
সভায় বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন