সিলেটে বিষ্ফোরক আইনে ২৮৫ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার দায়ে সিলেট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিসহ ২৮৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে আরেকটি মামলা হয়েছে। ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪সহ দন্ডবিধির ৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৪ ধারায় দায়ের হওয়া এই মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগের ১৩৫ জন নেতা-কর্মীদের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়।
গত ১২ মার্চ সিলেটের মাননীয়, অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১ এ বিষয়ে একটি অভিযোগ দেন ছাত্র-জনতার আন্দোলনে আহত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রণকেলী উত্তর গ্রামের শেখ শফিউর রহমান কয়েছে (১৮)। কোতোয়ালী সিআর মামলা নং-৩৫০/২০২৫খ্রি: আদালতের নির্দেশে কোতোয়ালি মডেল থানায় ২ মে মামলাটি রেকর্ড করা হয়, নং-০১।
মামলায় প্রধান আসামি করা হয়েছে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী, সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য হুসাম উদ্দিন চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগ ও বিএমএ নেতা ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, আনোয়ারুজ্জামান চৌধুরী সাবেক মেয়র, সিলেট সিটি কর্পোরেশন। ডাঃ আহমদ আল কবির সহসভাপতি, সিলেট জেলা আওয়ামীলীগ,সেলিনা মোমেন,হেলেন আহমদ সভাপতি, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের
সদস্য ও বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ বাঘা ইউনিয়ন এর সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের প্রায় তিনশত নেতা-কর্মী।
বাদির অভিযোগ- আসামিরা ফ্যাস্টিস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের লোক।
বিগত ১৮ জুলাই তারিখে আন্দোলনের কোটা বাতিলের দাবীর সমর্থনে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে বাদী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান দেন। সেখান থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা মিছিল সহকারে সিলেট শহীদ মিনারে আসার সময় সিলেট নগরীর মদিনা মার্কেট পয়েন্টে আসামীরা আন্দোলনের মিছিলে বাঁধা দেয়। বাদীসহ আন্দোলনকারীরা মদিনা মার্কেট পয়েন্ট থেকে বর্ণমালা পয়েন্টের রাস্তা দিয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে আগানোর চেষ্টা করলে ঘটনাস্থলে পৌঁছালে আসামীরা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এই সময় আসামিদে ছোঁড়া গুলি ককটেল ও বিস্ফোরক দ্রব্য এর আঘাতে শিক্ষার্থীরা মারাত্মকভাবে আহত হন এবং অনেকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বাদীকে প্রাণে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়া বাদীয় মাথা বরাবর গুলি করলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাদীর বাম হাতে লেগে মারাত্মক রক্তাক্ত জখম গ্রাপ্ত হন। আসামীরা উপস্থিত মাটিতে পড়ে থাকা গুলিবিদ্ধ ছাত্র-জনতাকে তাহাদের হাতে থাকা দা, চাপাতি, হকিস্টিক দিয়ে বেধড়ম পেঠাতে থাকে। তাহাদের পিটুনিতে বহু সংখ্যক ছাত্র-জনতা মারাত্মক জখমপ্রাপ্ত হয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
হাবিবুর রহমান হাবিবের বহিষ্কার ও জেলা কমিটি পুনর্গঠনের দাবি সিরাজুল ইসলাম সরদারের
নোয়াখালীর কবিরহাটে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠান
রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন
ধামইরহাটে ১৪৪ ধারা ভঙ্গ করে কৃষকের সরিষা কেটে নিল প্রতিপক্ষ
জেএসএস’র গুলিতে খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য নিহত
আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি
মান্দায় রফিকুল হত্যা মামলা নিয়ে পুলিশের তেলেসমাতি
কোনাবাড়ী উলামা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
উলিপুরে হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের কার্যকরী কমিটি গঠিত