কমিউনিটি ব্যাংক-এর ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার, ২৮ মে ২০২৫, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান বাহারুল আলম বিপিএম। সভায় ব্যাংকের ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ প্রদানের অনুমোদন দেয়া হয়।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান বাহারুল আলম বিপিএম সম্মানিত শেয়ার হোল্ডারগণের উদ্দেশ্যে বলেন, কমিউনিটি ব্যাংক শুধু পুলিশের ব্যাংক নয়, এটি সাধারণ জনগণের ব্যাংক। কমিউনিটিভিত্তিক প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের জন্য উদ্ভাবনী ও যুগোপযোগী স্মার্ট ব্যাংকিং সেবা চালুর মাধ্যমে কমিউনিটি ব্যাংকের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, কমিউনিটি ব্যাংকের প্রতিটি শাখা-উপশাখায় পুলিশ সদস্যদের জন্য নির্ধারিত সার্ভিস ডেস্কের মাধ্যমে বিশেষায়িত সেবা প্রদান, প্রান্তিক গ্রাহকগণের জন্য প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবার প্রচলন এবং আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকের মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ব্যাংক আরও অধিকতর নজর অব্যাহত রাখবে।
মো. মতিউর রহমান শেখ, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ; এ কে এম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি, মহাপরিচালক, র্যাব; আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, অ্যাডিশনাল আইজি, রেক্টর, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ; গোলাম রসুল, অ্যাডিশনাল আইজি, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ; মোঃ তওফিক মাহবুব চৌধুরী, বিপিএম, অ্যাডিশনাল আইজি (ডেভলপমেন্ট), বাংলাদেশ পুলিশ; কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা), ডিআইজি (অ্যাডমিন), পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ; ড. শোয়েব রিয়াজ আলম, বিপিএম (সেবা), ডিআইজি (এসপিবিএন), বাংলাদেশ পুলিশ; মোঃ আমিনুল ইসলাম, বিপিএম (বার), ডিআইজি (পুলিশ টেলিকম), বাংলাদেশ পুলিশ; মুনতাসিরুল ইসলাম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (হাইওয়ে পুলিশ), বাংলাদেশ পুলিশ; সুফিয়ান আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি (যুগ্ম-কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ), বাংলাদেশ পুলিশ; আহমদ মুঈদ, বিপিএম (সেবা), অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ; কামরুল হাসান তালুকদার, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ ও প্রেসিডেন্ট, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন; মাসুদ খান, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক; কিমিয়া সাআদত, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং কোম্পানি সচিব সাইফুল আলম এফসিএস সভায় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন