ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নবীনগরে ঘোড়ায় হালচাষে সংসার চলে সাত্তারের


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ২৯-৫-২০২৫ দুপুর ৪:৩৬

ডিজিটাল প্রযুক্তির যুগেও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এখনও ঘোড়া দিয়ে হালচাষ করছেন কৃষক আব্দুল সাত্তার মিয়া (৪৪)। উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা সাত্তার মিয়া নিজস্ব জমি না থাকলেও অন্যের জমি চাষ করে চলে তাঁর সংসার।

তিনি জানান, ট্রাক্টর যেসব জমিতে পৌঁছায় না, সেখানে তিনি ঘোড়া দিয়ে হালচাষ করেন। প্রতি বিঘা জমি চাষে ৫০০ টাকা পান এবং দিনে গড়ে ৭৫০ থেকে ১০০০ টাকা আয় হয়। গরুর তুলনায় ঘোড়ায় দ্রুত কাজ হওয়ায় সেটিই বেছে নিয়েছেন তিনি।

বর্ষাকালে হালচাষ বন্ধ থাকলে ঘোড়াটি সরিষার তেলের ঘানিতে ব্যবহার করেন সাত্তার। স্থানীয় কৃষক ও শিক্ষার্থীরা জানান, এ যুগে ঘোড়া দিয়ে চাষাবাদ দেখা সত্যিই বিরল দৃশ্য।

নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন বলেন, “বর্তমানে কৃষকরা যান্ত্রিকভাবে জমি চাষ করেন। এই সময়ে ঘোড়া দিয়ে হালচাষ দুর্লভ ঘটনা।”

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ