মহাখালীতে ডিএনসি’র অভিযানে ২.৫ মন গাঁজা ও ৫২ বোতল ভারতীয় মদসহ দুই মাদককারবারী গ্রেফতার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর মহাখালী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে জব্দ করা হয় ২.৫ মন (১০০ কেজি) গাঁজা ও ভারতীয় ব্র্যান্ডের ৫২ বোতল চোরাই মদ। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এবং পরিদর্শক বেলায়েত হোসেন।
ডিএনসির তথ্য অনুযায়ী, ২৭ মে সকাল বেলায় গোপন সংবাদের ভিত্তিতে মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচটি ট্রাভেল ব্যাগ থেকে কসটেপে মোড়ানো অবস্থায় প্রতিটিতে ২০ কেজি করে মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসাথে দুটি আলাদা বস্তায় পুরাতন মংক (Old Monk), ম্যাক ডোয়েলস (Mc Dowell's), অ্যাক ব্ল্যাক (AC Black), আইকনিক হুইস্কি (Iconiq), ও রয়্যাল গ্রীন (Royal Green) ব্র্যান্ডের ৫২ বোতল ভারতীয় চোরাই মদ পাওয়া যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১. সৌরভ ঘোষ (২৩), পিতা: কার্তিক ঘোষ, মাতা: জবা রানী ঘোষ, হালিতলা, নবীগঞ্জ, হবিগঞ্জ।
২. মোঃ শাহিন (৩০), পিতা: মোঃ রজব আলী, মাতা: আছিয়া বেগম, নারায়নতলা, সুনামগঞ্জ সদর।
ডিএনসির কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা আসন্ন ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে মাদক এনে ঢাকায় উচ্চ দামে বিক্রি করার পরিকল্পনা করছিল। গাজীপুরের পূবাইল থেকে একটি পরিবহন অনুসরণ করে তাদের গতিবিধি শনাক্ত করা হয়। মহাখালীতে বাস থামানোর পর সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা মাদক পরিবহনের কথা স্বীকার করে।
আসামিদের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। ডিএনসি জানিয়েছে, ঈদ সামনে রেখে ঢাকায় মাদক সরবরাহ রোধে ইতোমধ্যেই চারটি বিশেষ অভিযানিক দল গঠন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন