ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

কালকিনিতে প্রশাসনিক সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত


কামরুল আলম, ডাসার photo কামরুল আলম, ডাসার
প্রকাশিত: ২৯-৫-২০২৫ বিকাল ৫:৩০

মাদারীপুরের কালকিনিতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা সভা এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার দাশকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউএনও উত্তম কুমার দাশ। এতে উপস্থিত ছিলেন কালকিনি থানার অফিসার ইনচার্জ কে. এম. সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শিবলী রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা নীহার রায়, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মো. বেল্লাল হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আরিফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুনসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

সভায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং গরুর হাটগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্তগুলো বাস্তবায়নে উপজেলা প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বিদায় বক্তব্যে ইউএনও উত্তম কুমার দাশ কালকিনির সর্বস্তরের জনগণ, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সহযোগিতার কথা স্মরণ করেন।

এমএসএম / এমএসএম

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা

জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে নরসিংদীতে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার

নেত্রকোণার খালিয়াজুরীতে শ্রমিক দল নেতার মাদক সেবনে ছবি ভাইরাল হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি

ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাংচুয়ালিটি বর্ষপূর্তি উদযাপন

মাদক কারবারীদের বাড়ীতেই ভ্রাম্যমান আদালত বসিয়ে সাজা দিলেন ইউএনও

কেশবপুরে লোডশেডিংয়ে জনজীবনে চরম ভোগান্তি

শেরপুরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে সোমবার

রায়গঞ্জে অবৈধভাবে জমির নামজারি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলনে

আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান

সুন্দরবনে ড্রোন অভিযানে বিষ দিয়ে মাছ ধরা পন্ড, নৌকাসহ বিষ জব্দ

লালমনিরহাটে ভোল বদল রাজনীতির কারিগর সোহরাবের আঃলীগ থেকে পদত্যাগ

রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতা নিহত, সড়ক অবরোধ