ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দুর্গাপুরে পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৫-২০২৫ বিকাল ৫:৩৭

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ ও পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ অফিসার চন্দন কুমার মুখপাত্র। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ অঞ্চলের মনিটরিং অফিসার মো. সালাউদ্দিন কায়সার। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি অফিসার রায়হানুল হক, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল প্রমুখ। 

উপস্থিত বক্তারা বলেন, কৃষকদের উন্নত প্রযুক্তি ও পরিবেশ বান্ধব নিরাপদ ফসল উৎপাদন বিষয়ে গুরুত্বারোপ ও জ্ঞানভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে ইতোমধ্যে পার্টনার প্রকল্পের আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে কৃষকদের মাঝে উত্তম কৃষি চর্চা, ফল ও সবজি উৎপাদনে মান নির্ধারণ ও বাস্তবায়ন, উচ্চ ফলনশীল ধানের জাত নির্ধারণ এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আলোচনা শেষে কৃষিবিষয়ক কুইজ, প্রান্তিক কৃষকগণ কীটনাশক ছিটানো নিয়ে নাটিকা এবং উচ্চ ফসল ফলানো নিয়ে গান পরিবেশন করেন।

এমএসএম / এমএসএম

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব