ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ভারী বর্ষণে পানিবন্দী শতাধিক মানুষ


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৫-২০২৫ বিকাল ৫:৫১
টেকনাফ  ভারী বর্ষণে শাহ পরীর দ্বীপের জালিয়া পাড়ায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৩০টি পরিবারের শতাধিক মানুষ। এলাকাটি নিম্নাঞ্চল হওয়ায় পানি ঢুকার ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। বিপর্যস্ত অবস্থায় কাটছে পানিবন্দি এসব মানুষের দিন। শিক্ষার্থীসহ প্রায় দুইশত মানুষের আর্তনাদের শেষ নেই।
 
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে সরেজমিনে ঘুরে এসব দৃশ্য দেখা গেছে। বিশেষ করে মহেশখালীয়া পাড়া এলাকার মানুষের এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে।বসতবাড়ির উঠানে চলাচলের রাস্তায় জলাবদ্ধতায় ফলে দৈনন্দিন কাজে ব্যাঘাতের পাশাপাশি পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
 
শাহীন আলম জানায়,হঠাৎ ভারী বর্ষণে প্লাবিত হয়ে যায় আমাদের এলাকা। পানি যাওয়ার কোনো পথ না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে জনজীবনে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বিষয়টি সমাধানের দাবি জানাচ্ছি।"পানিবন্দি অবস্থায় থাকা স্থানীয়রা জানিয়েছেন, আমাদের স্বাভাবিক কার্যক্রমে সমস্যা হচ্ছে। ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছেনা। অন্যদিকে জলাবদ্ধতার অপরিষ্কার পানিতে দীর্ঘসময় থাকার ফলে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে বলে জানান তারা।
 
শাহ পরীর দ্বীপ সরকারি স্কুলের ৫ শ্রেণির শিক্ষার্থী  আসমা সিদ্দিকা জানিয়েছেন, "জলাবদ্ধতার কারণে ঘরবাড়ি পানিবন্দি অবস্থায় থাকায় পড়ালেখা করতে পারছিনা। স্কুল মাদ্রাসায়  যেতে পারছিনা ৩দিন যাবত। এটার সমাধান চাই। 
 
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন

 

এমএসএম / এমএসএম

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ