ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১৩-৯-২০২১ দুপুর ৪:৩৫
 মৌলভীবাজারের কমলগঞ্জে কলেজ ছাত্রীকে জোর পূর্বক তুলে চা বাগানে নিয়ে ধর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। রোববার রাতে কমলগঞ্জ থানায় এ মামলা করেন কলেজ ছাত্রীর পিতা।
কমলগঞ্জ থানার মামলা সূত্রে জানা যায়, কমলগঞ্জের আব্দুর গফুর মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী মধ্যভাগ গ্রামের হান্নান মিয়ার মেয়ের সাথে ফেসবুকে পরিচয় হয় দুবাই ফেরত যুবক ঘোষপুর গ্রামের মছকন মিয়ার ছেলে মছলম মিয়ার। পরবর্তীতে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৮ সেপ্টেম্বর সকালে ওই কলেজ ছাত্রী কলেজ থেকে তার সার্টিফিকেট নিতে সিএনজিচালিত অটোরিকশা যোগে কলেজে আসছিল। পথে মধ্যে রাণিবাজার এলাকায় পৌঁছামাত্র কথিত প্রেমিক কলেজ ছাত্রীকে বহনকারী আটোরিকশা আটকে কলেজ ছাত্রীকে জোরপূর্বক অপর অটোরিকশায় তোলে নিয়ে যায়। পরে তাকে প্রানে হত্যার ভয় দেখিয়ে শমসেরনগর চা বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এতে কলেজ ছাত্রী অসুস্থ হয়ে পড়লে ওইদিন বিকালে তাকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে কথিত প্রেমিক পালিয়ে যায়। বর্তমানে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, কলেজ ছাত্রীকে হাসপাতালে ভর্তিকালে বিষপান করার কথা উল্লেখ করে তার সাথে থাকা লোক পালিয়ে যায়। এ ঘটনায় রোববার রাতে কমলগঞ্জ থানায় মামলা করেন কলেজ ছাত্রীর পিতা হান্নান মিয়া। কমলগঞ্জ থানার মামলা নং ১২। মামলায় কথিত প্রেমিক মছলম মিয়াকে আসামী করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আটকে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান