ভারী বর্ষণে কাপ্তাইয়ে পাহাড় ধসের শঙ্কা, সড়কে যান চলাচল ব্যাহত
দেশে চলমান নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার (২৯ মে) রাত থেকেই চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে শুরু হয়েছে টানা ভারী বর্ষণ ও দমকা হাওয়া। এতে চট্টগ্রাম-কাপ্তাই প্রধান সড়কের বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পাশাপাশি কাপ্তাই উপজেলার বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
শুক্রবার (৩০ মে) সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা ও মরিয়মনগরে সড়কের ওপর ভেঙে পড়া গাছগুলো অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস সদস্যরা। এর আগে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। এদিকে, কাপ্তাই উপজেলার বিদ্যুৎ কেন্দ্র এলাকার একটি বসতবাড়ির ওপর বিশাল গাছ ভেঙে পড়েছে। সৌভাগ্যক্রমে বাড়ির সদস্যরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সেইসাথে টানা বর্ষণে পাহাড়ি এলাকায় পাহাড়ধসের আশঙ্কা দেখা দেওয়ায় কাপ্তাইয়ের নতুন বাজার ঢাকাইয়া কলোনি, রাইখালী, ওয়াগ্গা এবং চিৎমরমের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী শতশত পরিবার আতঙ্কে রয়েছেন। তাঁদের অনেকেই এখনো নিরাপদ আশ্রয়ে না যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।
ইতোমধ্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে যেন ঝুঁকিতে থাকা বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে চলে যায়, তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের একটি টিম সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে বলে স্থানীয় প্রশাসন সতর্ক করেছে। জনসাধারণকে জরুরি প্রয়োজনে সহায়তার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই
বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন
চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে নদীভাঙনের তীব্রতা বৃদ্ধি, বসতভিটা হারিয়ে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন মানুষ
দেবে যাচ্ছে ঘের সংলগ্ন মনিরামপুর-নওয়াপাড়া সড়ক, উঁপড়ে পড়ছে গাছ
অবৈধভাবে সার মজুত রোধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা
ঢাকা ইপিজেডে কারখানা শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু ও এনসিডি স্বাস্থ্য
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬১৩ জন শ্রমিক ছাঁটাই
শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত