কাপ্তাই-চট্টগ্রাম ওয়াইসিএল নতুন বাস সার্ভিস এর শুভ উদ্বোধন
বাংলাদেশের অগ্রযাত্রায় আস্থা ও সাফল্যের প্রতীক ওয়াইসিএল পরিবহন এর কাপ্তাই জেটিঘাট থেকে চট্টগ্রাম বাস টার্মিনাল সার্ভিস এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ মে) সকালে কাপ্তাই জেটিঘাটে এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন।
এসময় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী কয়সুল বারী, চট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতির সভাপতি মোরশেদুল আলম কাদেরী, সাধারন সম্পাদক মোহাম্মদ শওকত আলী, ইয়েস ওয়াল্ড কনসোর্টিয়াম লিঃ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনির হোসেন, রাঙামাটি জেলা বিএনপি সহ সভাপতি ডাঃ রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামী আমির মোঃ হারুনুর রশিদ, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সিবিএ সভাপতি মোঃ বেলাল এবং সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, কাপ্তাই উপজেলা হেডম্যান প্রতিনিধি লাকি তঞ্চঙ্গ্যা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া সার্বিক ব্যবস্থাপনা ও লাইন পরিচালনায় ছিলেন ওয়াইসিএল পরিবহন এর কো-অর্ডিনেটর মোহাম্মদ হাছান সিকদার।
এসময় বক্তারা বলেন, পর্যটন শহর হিসেবে খ্যাত রাঙামাটির কাপ্তাই উপজেলায় এ ধরনের বাস সার্ভিস চালু ছিলো। কিন্তু অজ্ঞাত কারণে এই বাস সার্ভিস বন্ধ হয়ে যায়। এতে করে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বেড়ে যায়।
তাছাড়া পর্যটকরা কাপ্তাইয়ে আসতেও বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়েছে। তবে নতুন এই বাস সার্ভিস চালু হওয়াতে সকলের মাঝে স্বস্তি ফিরে আসবে। নতুনভাবে চালু হওয়া এই বাস সার্ভিস যেন ভবিষ্যতেও চলমান থাকে সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দা সহ সকলের সহযোগীতা কামনা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই
বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন
চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে নদীভাঙনের তীব্রতা বৃদ্ধি, বসতভিটা হারিয়ে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন মানুষ
দেবে যাচ্ছে ঘের সংলগ্ন মনিরামপুর-নওয়াপাড়া সড়ক, উঁপড়ে পড়ছে গাছ
অবৈধভাবে সার মজুত রোধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা
ঢাকা ইপিজেডে কারখানা শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু ও এনসিডি স্বাস্থ্য
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬১৩ জন শ্রমিক ছাঁটাই
শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত