ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মাতুয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে হামলাকারীদের বিচারের দাবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৬-২০২৫ দুপুর ১:৫৭

যশোরের অভয়নগর উপজেলার ডহরম সিয়াহাটি গ্রামের বাড়েদা পাড়ায় হিন্দু ধর্মাবলম্বী গ্রামের ১৮টি বাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। মাতুয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে এই মামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। বাংলাদেশ হিউম্যান লাইটস কংগ্রেস বাংলাদেশ মাইনোরিটির কনভেনার এড. লাকী বাছার এই অভিযোগ করেছেন। শনিবার সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, এইচআরসিবিএম এর কর্ডিনেটর, সাজেন কৃষ্ন øম ট্রেচারার স্বপন বাড়ৈ, রঞ্জন সরকার, তুর্য রুদ্র, প্রোসেনজিৎ কুমার হালদাসহ প্রমুখ। 
লিখিত বক্তব্যে এড, লাকী বাছার বলেন, মাতুয়া সম্প্রদায়ের অনুষ্ঠান চলাকালে হামলা ও অগ্নিসংযোগের পর ২০টি পরিবার নিরাপত্তাহীনতায় খোলা আকাশের নিচে বসবাস করছেন্ তাদের পরা জামার কাগড় ছাড়া আরো কোন কিছুই ছিল ন্ াসেখানে আমাদের একটি টিম পরিদর্শন করেছেন, যশোরের নওয়াপড়াা পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সরদার ওই গ্রামে নিহত হওয়ায় তার সমর্থকরা এই হামলা ও ভাঙচুর চালিয়েছে। ভুক্তভোগি একটি পরিবার তদের বাড়ি ঘর ছেড়ে পাশের গ্রামে গিয়ে অবস্থান করছেন। আবার ঝিনাইদহের কালিগঞ্জে নাট্যশিল্পী, কবি কথা সাহিত্যিক হালদারের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এই ঘটনার দ্রুত তদন্তপূর্বক জড়িতদের বিচার দাবি করছি। আবার মাগুরার শ্রীপুর উপজেলায় হিমাংশু শেখন রায় এর পরিবারের সদস্যদের অবেতন করে রাতের অন্ধকারে টাকা, সোনার গহনাসহ বাড়ির মুল্যবার মালামাল লুট করে নিয়ে গেছে দুবৃত্তরা। পরের দিন প্রতিবেশীরা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া, চট্টগ্রামের চন্দনাইশ থানার মধ্যম বাইনজুরীর নতুন পোদ্ধারের বাড়ির পাপ্পুর ধরসহ তার পরিবারের সকলের নামে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। জড়ি নিয়ে বিরোধে দেওয়ানি মামলা থাকার পরও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। এসব ঘটনায় সমাজের অপরাধী কোন রকমভাবে আইনের হাত থেকে ছাড়া না পায় তার জন্র সকল প্রশাসনের সুদৃষ্টি আকর্ষন করেছেন তিনি।

এমএসএম / এমএসএম

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন