ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সাউথইস্ট বিজনেস স্কুলে এমবিএ গালা নাইট অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-৬-২০২৫ দুপুর ২:১৩

গত ৩১ মে  সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে এমবিএ ক্লাবের সহযোগিতায় এমবিএ গালা নাইট আয়োজন করে সাউথইস্ট বিজনেস স্কুল। এ আয়োজনে সাউথইস্ট ইউনিভার্সিটির এমবিএ শিক্ষার্থীদের অধ্যবসায়, অর্জন এবং পেশাগত উন্নয়ন উদযাপন করা হয়। দেশের খ্যাতিমান কর্পোরেট লিডার, উদ্যোক্তারা এ অনুষ্ঠানে যোগদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. তানভীর ফিত্তিন আবির। ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতি জনাব মাহতাব উদ্দিন আহমেদ  ‘কি-নোট’ উপস্থাপন করেন। ড. আবিরের সঞ্চালনায় নেতৃত্ব, কর্মজীবনের অগ্রগতি এবং পরিবর্তনশীল ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সাউথইস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলামেএ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং কর্পোরেট সেক্টরের চাহিদার সাথে শিক্ষার্থীদের দক্ষতার সমন্বয় সাধনের গুরুত্বের উপর জোর দেন। সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম অনুষ্ঠানে সমাপণী বক্তব্য দেন। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই অনুষ্ঠানে বিশিষ্ট কর্পোরেট লিডার, শিল্পোদ্যোক্তা, অ্যালামনাই, শিক্ষকবৃন্দ এবং এমবিএ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন