ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে পাহাড় ধসে সড়ক ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ, ঝুঁকিতে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যেতে অনীহা


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১-৬-২০২৫ দুপুর ২:২০

রাঙামাটির কাপ্তাই উপজেলায় টানা ভারী বর্ষণের ফলে বিভিন্ন স্থানে পাহাড়ধসের খবর পাওয়া যাচ্ছে। রবিবার (১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নতুন বাজার সংলগ্ন কেপিএম টিলা কার্গো সংলগ্ন এলাকায় ঘরের উপর পাহাড়ের মাটি ধসে পড়ে। 

এতে ওই এলাকার মো. দানা মিয়া ও মনির হোসেন নামের দুই ব্যক্তির ঘর ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া বড়ইছড়ি-ঘাগড়া সড়কের মুরালী পাড়াসহ কাপ্তাই-বড়ইছড়ি সড়কের বিভিন্ন স্থানে মাটিধস শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে না থাকায় এবং টানা বৃষ্টিপাত চলতে থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বারবার মাইকিং করা হলেও অনেকে ঘরবাড়ি ছেড়ে যেতে রাজি হচ্ছেন না। বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় হিসেবে পরিচিত কাপ্তাই ঢাকাইয়া কলোনির বাসিন্দারা এখনো আশ্রয় কেন্দ্রে যাননি। তারা বলছেন, বৃষ্টিপাত যদি আরও বাড়ে, তখন আশ্রয় কেন্দ্রে যাব।

৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, আমরা বারবার অনুরোধ করছি, কিন্তু তারা কেউ শুনছেন না। ইতোমধ্যে কয়েকটি স্থানে পাহাড় ধসে গেছে। টানা বৃষ্টিপাত চললে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে মাইকিং করা হচ্ছে।

প্রসঙ্গত, রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন পাহাড়ী অঞ্চলে অন্তত শত শত পরিবার ঝুঁকিতে বসবাস করছে। তাদের প্রতিবছরই নিরাপদ আশ্রয়ে বাসস্থান স্থানান্তর করার পরিকল্পনা থাকলেও তা অদ্যাবদি বাস্তবায়ন করা হয়নি।

এমএসএম / এমএসএম

শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন

টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই

বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন

চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে নদীভাঙনের তীব্রতা বৃদ্ধি, বসতভিটা হারিয়ে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন মানুষ

দেবে যাচ্ছে ঘের সংলগ্ন মনিরামপুর-নওয়াপাড়া সড়ক, উঁপড়ে পড়ছে গাছ

অবৈধভাবে সার মজুত রোধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা

ঢাকা ইপিজেডে কারখানা শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু ও এনসিডি স্বাস্থ্য

কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬১৩ জন শ্রমিক ছাঁটাই

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত