ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

১৫ দিনে চারটি সম্মাননা মাসিদ রণ’র ঝুলিতে


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ১-৬-২০২৫ দুপুর ২:২২

একই মাসে পর পর চারটি সম্মাননা পেলেন বিনোদন সাংবাদিক আল মাসিদ (রণ)। গেলো ১৬ মে ২০২৫ অনুষ্ঠিত হয় দেশের অন্যতম বৃহৎ অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম এন্ড আর্টস- বাইফা সিজন ৪’।
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই তারকাবহুল অনুষ্ঠানের জুরি বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বাইফা কতৃপক্ষ জুরি বোর্ড মেম্বার কিংবদন্তিতূল্য চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা, একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, প্রখ্যাত অভিনেতা আজিজুল হাকিম, অভিনেত্রী দীপা খন্দকার, নৃত্যগুরু মুনমুন আহমেদ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা দীপংকর দীপনের সঙ্গে মাসিদ রণকে বিশেষ স্মারক সম্মননা জানিয়েছে।
একই মাসের ২৪ তারিখ রাজধানীর একটি চার তারকা হোটেলে অনুষ্ঠিত হয় ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৫’। সেখানে সাংবাদিকতায় সেরার স্বীকৃতি হাতে তুলেছেন রণ। এই অনুষ্ঠানে আরও পুরস্কৃত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির, তানজিন তিশা, শবনম ফারিয়া, সাদিয়া আয়মান, অভিনেতা ইমন, সোহেল মণ্ডল, গায়িকা আতিয়া আনিসা, পুলকসহ বিভিন্ন অঙ্গণের সফল ব্যক্তিরা।
এর ঠিক দুদিন পর অর্থাৎ ২৬ মে ২০২৫ চার তারকা হোটেল স্কাই সিটিতেই অনুষ্ঠিত হয় ‘এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড’-এর সিজন ১। এই আয়োজনে সেরা স্টাইলিশ সাংবাদিকের পুরস্কার পেয়েছেন আল মাসিদ রণ (বার্তা২৪.কম। এখানে  আজীবন সম্মাননা পেয়েছেন বর্ষিয়ান অভিনেত্রী দিলারা জামান। চলচ্চিত্রশিল্পে বিশেষ অবদানের জন্য পুরস্কার পেয়েছেন প্রখ্যাত অভিনেত্রী রোজিনা ও নূতন। এছাড়া এই পুরস্কার হাতে উঠেছে জনপ্রিয় অভিনেত্রী রুনা খান, কাজী নওশাবা আহমেদ, আশনা হাবিব ভাবনা, সুষমা সরকারের (থিয়েটার), প্রখ্যাত সঙ্গীতশিল্পী মনির খান, আঁখি আলগমীর, সাজিয়া সুলতানা পুতুল, গীতিকার ও সাংবাদিক আল মাহমুদ মানজুর।
সবশেষ গেলো ৩০ মে পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘গ্লোবাল বিজনেস এন্ড সিএসআর অ্যায়ার্ডস ২০২৫’-এ সেরা বিনোদন সাংবাদিকের পুরস্কার পেয়েছেন আল মাসিদ (রণ)। এই আয়োজনে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন সাংবাদিক কাজী ইফতেখার রহমান (এনটিভি) এবং ফেরদৌস আরা, রোজিনা, রুনা খান, আঁখি আলমগীর, পিয়া জান্নাতুল, সামিরা খান মাহিসহ বেশ ক’জন জনপ্রিয় শোবিজ তারকা।
মাসিদ রণ বলেন, ‘বিগত ১৪ বছর ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছি। যার স্বীকৃতি এর আগেও পেয়েছি। তবে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে পর পর চারটি সম্মানজনক পুরস্কার আমার ঝুলিতে এলো। আমি আনন্দিত ও গর্বিত। এই পুরস্কারগুলো দায়িত্ববোধ আরও বাড়িয়ে তুলেছে ভবিষ্যতে পেশাগত কাজ ও জুরি বোর্ড মেম্বার হিসেবে কাজের ক্ষেত্রে।’

এমএসএম / এমএসএম

বক্স অফিসে ‘ককটেল টু’র আয় কত?

জীবনটা নিজের মতো করে নিতে হয় : মিমি

পুরুষের কিছু দৃষ্টিভঙ্গি এখনো অস্বস্তিকর লাগে: তামান্না ভাটিয়া

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের ভিডিও, ব্যাকগ্রাউন্ডে হাবিবের ‘মহাজাদু’

নিঃস্বার্থ জীবনের গল্পে সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ