ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সন্দ্বীপে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১-৬-২০২৫ দুপুর ৪:২০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী  উপলক্ষে সন্দ্বীপে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সভায় বক্তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষনা না দিলে রাজপথে  কঠোর আন্দোলনে নামবেন বলে অন্তবর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে হুশিয়ারী প্রদান করেন। 

বৈরি আবহাওয়ার কারনে ৩০ মে এর পরিবর্তে শনিবার ৩১ মে সকাল ১১ টায়  উপজেলা ও পৌরসভা  বিএনপি এবং অঙ্গ সহযোগী  সংগঠনের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট আবু তাহের,
সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর,পৌর বিএনপির সদস্য সচিব জিএস আবুল বশার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের অধিনায়ক, মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার, বাংলাদেশের সাবেক সফল সেনা প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার, সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ জিয়াউর রহমান  এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে উনার কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে মহান আল্লাহ্ তায়ালা প্রতি  জাতির এ শ্রেষ্ঠ সন্তানকে জান্নাতুল ফেরদৌস নসীব করা এবং ওনার পরিবারের সহায় হওয়ার জন্য দোয়া করেন।

এমএসএম / এমএসএম

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ