ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১-৬-২০২৫ বিকাল ৫:২৬
“ দুদ্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে”-এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব দুদ্ধ দিবস।
রবিবার (১জুন) জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ বিভাগ, পটুয়াখালী এর আয়োজনে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের অধীন প্রাণি সম্পদ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে সকাল ১০টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বনাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিপাদ্য বিষয়ের উপর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমানএর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন।
উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ আলাউদ্দিন মাসুদ এর সঞ্চালনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ,সিভিল সার্জন ডাঃ মোহাম্মাদ খালেদুর রহমান মিয়া । এছাড়া খামারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার হাফেজ অঅবদুল্লাহ, সানজিদা সুলতানা। আলোচনা সভা শেষে চিত্রাঙ্গণ, রচনা এবং কুইজ প্রতিযোগিতায় ৫জন করে মোট ১৫জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ এবং নগদ অর্থ প্রদান করা হয়। 
এছাড়া বিকেল ৩টায় ৯৪ নং উত্তর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় , ১০১ নং মাতৃকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৯নং সেন্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা সভা এবং টি-শার্ট ও দুধপান করানো হয়। দিবসটি উপলক্ষে সরকারি হাঁস প্রজনন খামার এর প্রশিক্ষণকক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার