ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া মাহফিল


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১-৬-২০২৫ রাত ৯:১০

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। 

এ সময় শওকত হোসেন সরকার বলেন, ‘ আধুনিক বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমান ছিলেন ইতিহাসের মহানায়ক, যিনি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনৈতিক গতিপথ পরিবর্তন করেছিলেন। আমরা যেন তার আদর্শকে ধারণ করে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে পারি।’

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা বাংলাদেশের সবচেয়ে বড় সফলতা। গণতন্ত্র প্রতিষ্ঠায়, তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন, মতপ্রকাশের অধিকার ফিরিয়ে দেন। আওয়ামী লীগ ও জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলকে কার্যক্রম পরিচালনার স্বাধীনতা প্রদান করেন। তার দেশপ্রেম ও আদর্শ আমাদের অনুপ্রেরণা।

প্রধান আলোচক বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে যখন বাংলাদেশ ছিল এক বিধ্বস্ত রাষ্ট্র, তখন তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়ে দেশকে পুনর্গঠনের কাজে আত্মনিয়োগ করেন। তার নেতৃত্বে শুরু হয় কৃষি, শিল্প, অবকাঠামো ও শিক্ষা খাতে যুগান্তকারী পরিবর্তন। কৃষিতে তিনি ‘খাল খনন’ কর্মসূচি চালু করে সেচব্যবস্থার উন্নয়ন ঘটান। তিনি উন্নত জাতের ধানের বীজ আমদানি করে খাদ্য উৎপাদনে বিপ্লব ঘটান।
শিল্পখাতে রাষ্ট্রীয় শিল্পায়নের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করেন। ছোট ও মাঝারি শিল্পকে সামনে রেখে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, যিনি আত্মবিশ্বাস ও উদ্যম দিয়ে জাতিকে দাঁড় করিয়েছিলেন।

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- গাজীপুর জেলা জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা মোখলেছুর রহমান মোখলেছ, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান শামীম, বিএনপি নেতা উজ্জ্বল। 

গাজীপুর প্রেসক্লাবের সাংবাদিক নেতাদের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন- নাসির আহমেদ, খাইরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান টিটু, শাহ সামসুল হক রিপন, আমিনুল ইসলাম, রেজাউল বারী বাবুল, আবিদ হোসেন বুলবুল, সদস্য মাজহারুল ইসলাম কাঞ্চন প্রমুখ। 

আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় ও বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত