শেখ হাসিনার দেশে আসার আর কোন সুযোগ নেই: মোস্তফা জামান
স্বৈরাচার শেখ হাসিনার আমলে রাগের বশবর্তী হয়ে আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানকে মামলা এবং জুলুম নির্যাতনের মাধ্যমে শেষ করে দিতে চেয়েছিল শেখ হাসিনার সরকার। আজ স্বৈরাচার শেখ হাসিনা নিজেই এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। নিজের জীবন বাঁচাতে ভয়ে পালিয়ে গেছে। স্বৈরাচার শেখ হাসিনার এই দেশে আসার আর কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
গতকাল রবিবার বনানী থানার যুবদল আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছিল। করন অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে জিয়াউর রহমানের ভূমিকা সবচেয়ে বেশি। শহীদ জিয়াউর রহমান জাতির সেই নায়ক যাকে শহীদি মর্যাদা দেয়া হয়েছে। অন্য কোন রাষ্ট্রনায়ক কে শহীদের মর্যাদা দেয়া হয়নি। আমি বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতিকে আল্লাহ শহীদের মর্যাদা দেবেন।
মোস্তফা জামান বলেন, ম্যাডাম বেগম খালেদা জিয়া সবগুলো মামলা খালাস পেয়েছেন ও তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মামলা গুলো থেকে খালাস হয়ে গেছে এতেই বোঝা যায় স্বৈরাচার সরকার শেখ হাসিনা রাগের বশপর্তী হয়ে সাজানো মামলায় জুলুম নির্যাতন করে ছিল। আল্লাহ সেই বিচার করেছেন। স্বৈরাচার শেখ হাসিনা এই দেশ থেকেই চলে যেতে হয়েছে। শুধু শেখ হাসিনা না শেখ হাসিনার পরিবার-পরিজন দলের লোকজন সহ এই দেশ থেকে চলে গেছে। তাদের আর কোন ফেরার পথ নেই।
তিনি আরো বলেন, অচিরেই তারেক রহমান বাংলাদেশে এসে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। বিএনপি ক্ষমতায় আসলে শেখ হাসিনা যেখানেই থাকুক না কেন তাকে ধরে নিয়ে এসে আইনের মুখোমুখি করা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীরসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা কর্মী সহ বনানী থানা নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের লোকজন উপস্থিত ছিল।
এমএসএম / এমএসএম
রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০
শাহবাগে সাংবাদিকদের পিটুনি: দুঃখপ্রকাশ করলো ছাত্রদল
বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
শহীদ মডেল স্কুল এন্ড কলেজ কামারপাড়া তুরাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রাজউকের মোবাইল কোর্ট অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় তিন ভবনে ব্যবস্থা, মিটার জব্দ
জন্মনিয়ন্ত্রণে ‘ভূতের বাতি’ সামগ্রীর তীব্র সংকটে সেবা ব্যাহত, বঞ্চিত কোটি কোটি দম্পতি
ফায়ারের ডিজির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ফায়ার ফাইটার কামাল
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির ঘটনায় গ্রেফতার ২
সাংবাদিকের ওপর হামলা হোটেল বায়ান্ন ইন্টারন্যাশনাল কর্মচারীদের
প্রশাসনিক ট্রাইব্যুনালে ফরেস্ট গার্ডদের মামলা পদোন্নতির সমাধান আদালতে
‘সংরক্ষিত আসনের জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ফিরিয়ে দিয়েছি’