ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পটিয়ায় কেলিশহর আবার্ন কো-অপারেটিভ সোসাইটি লি:

সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ১৩-৯-২০২১ রাত ৮:৩২
পটিয়া উপজেলার দি কেলিশহর আবার্ন কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের লভ্যাংশের অগ্রিম প্রত্যেক হিসাব থেকে প্রায় ১০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাত করার অভিযোগ ওঠেছে। গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা সমবায় কর্মকর্তা বরাবরে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করেন সমিতির কয়েকজন সদস্য। 
 
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দি কেলিশহর আবার্ন কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে ২০১৯ সালে পরিচালনা পর্ষদের নিবার্চন অনুষ্ঠিত হয়। নিবার্চনে সভাপতি হিসেবে অরুন দাশ চাঁদুু, সহ-সভাপতি তাপস দে আকাশ ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব নারুসহ ৬ জন পরিচালক নিবার্চিত হয়। পরিচালনা পরিষদের প্রথম মিটিং এ সমিতির বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য প্রধান অপারেটর সভাপতি অরুণ দাশ চাঁন্দু, ২য় অপারেটর সম্পাদক প্রদীপ কুমার দেব নারু ও ৩য় অপারেটর সহ-সভাপতি তাপস দে আকাশকে মনোনীত করা হয়। এর মধ্যে ৩য় অপারেটর সহ-সভাপতি তাপস দে আকাশ চিকিৎসার জন্য ভারতে গেলে অন্য দুইজন পরিকল্পিতভাবে বেসরকারি বিভিন্ন ব্যাংকে মেয়াদী টাকা রেখে লভ্যাংশের অগ্রিম প্রত্যেক হিসাব থেকে ১% টাকা উত্তোলনপূর্বক আত্মসাত করেন। বিষয়টি প্রকাশ হলে সমিতির সদস্য তপু চক্রবর্তী, জগদীশ মহাজন, মিত্র সর্দার মিন্টু সর্দার, চম্পক দেব, ও প্রদীপ কুমার দে লিখিতভাবে চট্টগ্রাম জেলা সমবায় কর্মকতার্সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।  
 
সমিতির সদস্য চম্পক দেব জানিয়েছেন, সমিতির বিপুল পরিমান অর্থ ব্যাংকে রেখে লভ্যাংশের ১% টাকা অগ্রিম তুলে নিয়ে আত্মসাত করায় চট্টগ্রাম জেলা সমবায় কর্মকতার্ বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি পটিয়া উপজেলা সমবায় কর্মকতার্কেও অবহিত করা হয়েছে। এ সমিতিতে প্রায় ৬ হাজার ৬শত সদস্য রয়েছে। বর্তমানে তাদের প্রায় অর্ধশত কোটি টাকা মুলধন রয়েছে।  
 
এ ব্যাপারে চট্টগ্রাম জেলা সমাবায় কর্মকর্তা আতিকুর রহমান জানান, পটিয়া উপজেলার দি কেলিশহর আবার্ন কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের লভ্যাংশের অগ্রিম টাকা আত্নসাতের বিষয়ে সমিতির সদস্যদের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 
 
এ বিষয়ে পটিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবু মোহাম্মদ হাবিব উল্লাহ জানান, দি কেলিশহর আবার্ন কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের টাকা আত্নসাতের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। প্রাথমিকভাবে তদন্ত করে ভাউচার দিয়ে ব্যাংক থেকে লভ্যাংশের ১% টাকা উত্তোলন করেছেন মর্মে সত্যতা পাওয়া গেছে। তবে জেলা সমবায় কর্মকতার্সহ উদ্ধর্তন কর্তৃপক্ষ সাথে নির্দেশনা মতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন