ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩-৬-২০২৫ দুপুর ১:৪৫

চাঁপাইনবাবগন্জের নাচোলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সোমবার বাদ মাগরিব নাচোল রেলস্টেশন প্ল্যাটফর্মে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচীব আলহাজ্ব রফিকুল ইসলাম চাইনিজ।

প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ- আসনের মনোনায়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠিক সম্পাদক আব্দুস সালাম তুহিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন রহনপুর পৌর সভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারেক রহমান, নাচোল উপজেলা বিএনপি নেতা শাজাহান আলী মেম্বার,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তন্ময় আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন সরকার বিগত ফ্যাসিস্ট সরকার দেশটাকে ধ্বংস পড়ে গেছে। দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ একাধিকবার ভারতে আশ্রয় গ্রহণ করেছে এবার তাদের বিচার পরে ঘরে ওঠানো হবে। অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন নইলে দেশ গভীর সংকটে পড়বে। অনুষ্ঠানের প্রধান বক্তা তুহিন বলেন, আমি আপনাদের এলাকার সন্তান আমি দীর্ঘ ২৫ বছর যাবত বিএনপির রাজনীতির সাথে সক্রিয় জড়িত রয়েছি। আমাকে দল মনোনয়ন দিলে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমাকে মাসে নয়,সপ্তাহে নয়, আমাকে এলাকায় প্রতিদিন পাবেন।

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা