ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১০-২০২৫ বিকাল ৬:৪২

'সমন্বিত উদ্দ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ' স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে (১৩ অক্টোবর) রবিবার উপজেলা প্রশাসন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামীমা আফরোজ মারলিজ এর সভাপতিত্বে র‌্যালিটি অনুষ্ঠিত হয়। দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ও দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে করণীয় বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম গোলাম হোসাইন ,বারহাট্টা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ উজ্জ্বল মিয়া,বারহাট্টা থানার প্রতিনিধি এসআই মোঃ শহিদুল ইসলাম, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান নাসিম উদ্দিন তালুকদার ,বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক সহ প্রমুখ। এছাড়াও উপজেলাপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত শামীমা আফরোজ মারলিজ  বলেন, প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয়ভাবেই দুর্যোগ আসতে পারে। সামাজিক অবক্ষয়ও একটা দুর্যোগ। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এজন্য ভালো মানুষ হতে হবে। দুর্যোগ প্রতিরোধের যেমন ব্যবস্থা আছে আবার প্রতিকারেরও ব্যবস্থা আছে। এই বিষয়গুলো অনুসরণ করতে হবে।
তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও মানবিক দুর্যোগের বিষয়ে সচেতন হতে হবে। আজকের একটা শিশু যদি ভালো পরিবার-পরিবেশ পায়, তাহলে সে ভালো হবে। মুখের ভাষা, ব্যবহার সবই নির্ভর করে পরিবার এবং সামাজিক শিক্ষার ওপর।

Aminur / Aminur

হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক

লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা

দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা

পেকুয়ায় পুত্রবধূর পরকীয়া প্রেমিকের হাতে বৃদ্ধ খুন

মনপুরায় বাজার-খাল উন্মুক্তের সুফল থেকে বঞ্চিত সাধারণ মানুষ

হোমনায় পাশাপাশি ৪ কবরে দাফন হলো রায়পুরের হত্যাকাণ্ডের শিকার মা ও তিন কন্যাকে

বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের কর্তৃক এক ক্যান্সার আক্রান্ত রোগী হাতে আর্থিক সহায়তা প্রদান

রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ

সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও ধর্মীয় শিক্ষার প্রসারেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. লিটন এমপি

বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ঠাকুরগাঁওয়ে তফসিল ছাড়াই ভোটের হাওয়া

ঠাকুরগাঁওয়ে অডিটোরিয়ামের রান্নাঘরের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার