পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
"সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ "এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্প (সি সি এ) আয়োজনে পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। দিবস টি উপলক্ষ্যে আজ ১৩ অক্টোবর সকাল ১০টায় জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে উদ্দীপন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।কর্মসূচির মধ্যে ছিল ,র্যালি, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, জেলা প্রশাসকের কার্যালয় শহীদ আব্দুর রাজ্জাক সাইফ-মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল আলম খান জেলা প্রশাসক পিরোজপুর। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, উদ্দীপন শিশু ও যুব ক্লাবের প্রতিনিধিবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্যে বক্তারা বলেন এই দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য হচ্ছে দুর্যোগে ক্ষয় ক্ষতির পরিমান কমানো এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস করা ও ঝুঁকিপূর্ণ এলাকার জনগণকে সচেতন করা।যাতে করে আগামী দিনে যেকোনো দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমান কম হয়।উদ্দীপন ক্লাবের সদস্য মারিয়া মিম বলেন উদ্দীপন সব সময় প্রান্তিক জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধির জন্য সামাজিক কর্মসূচির মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে থাকে তারই অংশ হিসেবে আজ আমরা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অংশগ্রহণ করেছি এবং আগামীতে দুর্যোগের পূর্বে, চলাকালীন এবং পরবর্তী সময় উদ্দীপন শিশু ও যুব ক্লাবের স্বেচ্ছাসেবক টিম কাজ করবে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য ।
Aminur / Aminur
নেত্রকোণার মদনে আলোচিত সেই মাদ্রাসা শিক্ষকই জন্ম নেওয়া শিশুটির বাবা ডিএনএ প্রমাণিত
মদনে শিশুধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকই নবজাতকের পিতা
চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা
রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’: পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন
কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
ধামরাইয়ে মাংস ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা
আড়ানী ডিগ্রি কলেজে ১ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা
নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১আদিবাসীর মর্মান্তিক মৃত্যু: অবহেলার অভিযোগে সুষ্ঠু তদন্তের দাবি
বান্দরবানে ৩৪৫ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেফতার
দামুড়হুদায় কোটি টাকার চুল ছিনতাইয়ের রহস্য উদঘাটন: চালক ও ম্যানেজার গ্রেপ্তার, মালামাল উদ্ধার
হাসপাতালের চালক সিভিল সার্জনের গাড়িতে:জুড়ীতে বন্ধ সরকারি অ্যাম্বুলেন্স সেবা