মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
মাগুরায় আসন্ন 'মাগুরা প্রথম বিভাগ কাবাডি লীগ ২০২৫' ও 'জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫' আয়োজন উপলক্ষে 'মিট দা প্রেস' অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল চারটায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এ আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মিট দ্যা প্রেস এ আসন্ন কাবাডি লীগ ও ক্রিকেট লীগ নিয়ে আলোচনা হয়। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়, চলতি অক্টোবর মাসের শেষ সপ্তাহে শহরের নোমানী ময়দানে আট দলীয় প্রথম বিভাগ কাবাডি লীগ আয়োজন করা হচ্ছে। একই ধারাবাহিকতায় নভেম্বর মাসের শুরুতে মাঠে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেট লীগ। এতে অংশ নেবে জেলার ১৬ টি ক্লাব। এ সময় কাবাডি লীগ পরিচালনা কমিটির আহবায়ক কাজী আশিক রহমান ও ক্রিকেট লীগ পরিচালনা কমিটির আহবায়ক জাহিদুল ইসলাম ও সদ্য যোগদান করা জেলা ক্রীড়া কর্মকর্তা বি এম সাজিন ইসরাত বক্তব্য দেন। জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম বলেন, গত বছর এডহক কমিটি গঠনের পর থেকেই নানারকম আয়োজন করে আসছে জেলা ক্রীড়া সংস্থা। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি এবং ক্রিকেট লীগ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো সফল হলে পরবর্তীতে অন্য খেলা গুলো ধারাবাহিকভাবে আয়োজন করা হবে'। মাগুরার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে জেলা ক্রীড়া সংস্থার এ আয়োজনে অংশীদার হতে পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহবান জানান জেলা প্রশাসক। অনুষ্ঠানে কাবাডি ও ক্রিকেট লীগের জন্য দুটো লোগো উন্মোচন করা হয়। এসময় উপস্থিত সাংবাদিকরা ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
Aminur / Aminur
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’