ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৩-১০-২০২৫ বিকাল ৬:১৭

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে শুরু হয়েছে বিএনপির “ঘরে ঘরে জনে জনে কর্মসূচি। বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নেতৃত্বে এই কর্মসূচি রবিবার সকালে পঞ্চগড় পৌরসভার জ্বালাসী মোড় থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।
কর্মসূচির অংশ হিসেবে ব্যারিস্টার নওশাদ জমির এলাকার স্থানীয়দের সঙ্গে দেখা করছেন, তাদের খোঁজখবর নিচ্ছেন এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি ও রাষ্ট্রক্ষমতায় গেলে প্রথম ১৮০ দিনের মধ্যে দলের প্রতিশ্রুত বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে জনগণের কাছে বিস্তারিত তুলে ধরছেন।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব  মনিরুজ্জামান মানিক, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য পঞ্চগড়ে ১৯টি টিম গঠন করা হয়েছে, যারা আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে দলের বার্তা পৌঁছে দেবেন।
ব্যারিস্টার নওশাদ জমির বলেন, ঘরে ঘরে জনে জনে কর্মসূচির মাধ্যমে আমরা বিএনপির ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরছি। জনগণ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি, তাদের সমস্যাগুলোও কাছ থেকে জানতে পারছি। 

Aminur / Aminur

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ