আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
১২ অক্টোবর ২০২৫ ইং তারিখ রাত প্রায় ১১টা বিশে আশুলিয়ার দিয়াখালী ব্রিজ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় জামগড়া আর্মি ক্যাম্প এবং যৌথবাহিনী কর্তৃক ইয়াবা ব্যবসার সাথে জড়িত ২ জন ব্যক্তিকে আটক করা হয়।
তল্লাশিকালে তাদের নিকট থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট, মোট ২৮,৬০০/- টাকা ইয়াবা বিক্রির অর্থসহ মানিব্যাগ, ৩টি মোবাইল ফোন (অপরাধমূলক তথ্যসহ) এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন ১. জাকির হোসেন (৩০), পিতা: হাবিবুর রহমান, ঠিকানা: মেহেন্দীগঞ্জ, বরিশাল। ২. মোঃ আল আমিন (২৫), পিতা: রুস্তম আলী, ঠিকানা: দৌলতপুর, খুলনা। উদ্ধারকৃত ইয়াবা, টাকা ও অন্যান্য আলামতসহ আটককৃত ব্যক্তিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে যৌথ বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
Aminur / Aminur
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার