মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ
ফরিদপুরের মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন–২০২৫ এ অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিন প্রার্থী। তারা হলেন— মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী পৌর বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম ফকির এবং বিএনপি নেতা মোঃ সায়েম মিয়া।
আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান মামুনের কাছ থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মিহির কুমার বাবলু, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু, বি এনপি নেতা মোঃ ইয়াসিন বিশ্বাস, মধুখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম আরেফিনসহ আরও অনেকে।
উল্লেখ্য, আগামী ২ নভেম্বর ২০২৫ তারিখে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
Aminur / Aminur
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল, রংপুর বিভাগে অতিভারী বৃষ্টি হবে
টানা বৃষ্টি-বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত কৃষিখাত, নষ্ট প্রায় ৩৬৮ হেক্টর কৃষিজমি
শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম
কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২
গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী আমরা কীভাবে উদ্যাপন করব
বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ
আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক