শ্রীপুরে কম্বাইন হারভেস্টারে সমলয়ের বোরো ধান কাটা উৎসব
গাজীপুরের শ্রীপুরে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে বোরো ধানের (ব্রি ধান ৯২) সমলয় চাষাবাদের মাধ্যমে (Synchronized Cultivation) বাস্তবায়িত ব্লক প্রদর্শনী কম্বাইন হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্রীপুর আয়োজনে গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামে বাস্তবায়িত ব্লক প্রদর্শনী কম্বাইন হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, ডিএই গাজীপুর, কৃষিবিদ সুমাইয়া সুলতানা ওয়েল কাম অফিসার, ডিএই শ্রীপুর, গাজীপুর, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আফরোজা, উপ সহকারী কৃষি কর্মকর্তা বাদল মিয়া সহ স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষকের উৎপাদনশীলতা বাড়াতে এবং শ্রমঘন কৃষি কার্যক্রমে প্রযুক্তির সংযুক্তি ঘটিয়ে কৃষিকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করার লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উফশী জাতের (ব্রি ধান-৯২) সমলয় চাষাবাদের ৫০ একর জমিতে বোরো চুপাইর ব্লক প্রদর্শনী পদ্ধতিতে চাষ করা হয়। মঙ্গলবার কম্বাইন হারভেস্টারের মাধ্যমে সমলয়ে এ ধান কর্তন করা হয়।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু