ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

অর্থনীতি সমিতির অফিসে তৃতীয়বারের মতো দখল: অন্তর্বর্তীকালীন কমিটি নিয়ে নতুন বিতর্ক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৬-২০২৫ দুপুর ২:৫১

বাংলাদেশ অর্থনীতি সমিতির অফিস ফের দখল করেছে বিতর্কিত অন্তর্বর্তীকালীন কমিটি। ২৫ মে সকাল সাড়ে ৯টায় রাজধানীতে সমিতির প্রধান কার্যালয়ের তালা ভেঙে তারা দখল নেয় বলে জানিয়েছেন সমিতির বিদ্যমান এডহক কমিটির নেতৃবৃন্দ।

অভিযোগ উঠেছে, এই অন্তর্বর্তী কমিটি গঠিত হয়েছে অতীতের স্বৈরশাসন আমলে ক্ষমতায় থাকা প্রাক্তন নেতৃত্ব এবং রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট কিছু সদস্যকে ঘিরে—যারা অতীতে ব্যাংক খাতের লুট, অর্থ পাচার, দুর্নীতি এবং বিতর্কিত অর্থনৈতিক নীতির সাথে জড়িত ছিলেন বলে দাবি আন্দোলনকারী পক্ষের।

এর আগে এ কমিটি আরও দুইবার অফিস দখলের চেষ্টা করে, তবে দেশপ্রেমিক ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাদের সহায়তায় তা প্রতিহত করা হয়েছিল।
২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর গঠিত ৫১ সদস্যের এডহক কমিটি অভিযোগ করে, ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা প্রাক্তন কমিটি নির্বাচনী প্রহসনের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছিল এবং অর্থনীতি সমিতিকে একটি দলীয় কার্যালয়ে পরিণত করেছিল।

এডহক কমিটি জানায়, তারা দুর্নীতির তথ্য উন্মোচন, সমিতির আয়-ব্যয়ের স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং বৈষম্যবিরোধী অর্থনৈতিক ভাবধারার পক্ষে কাজ করে আসছে। ২ নভেম্বর ২০২৪ তারিখে এক সংবাদ সম্মেলনে তারা এসব অনিয়মের বিস্তারিত তুলে ধরে।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর, বিতর্কিত সদস্যদের নিয়েই অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়। এতে রয়েছে সাবেক প্রভাবশালী নেতৃবৃন্দ, সরকারি প্রভাবাধীন ব্যক্তিবর্গ, এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর কথিত এজেন্ট বলে অভিযোগ উঠেছে।

সবচেয়ে বিস্ময়কর বিষয়, এদের সাম্প্রতিক সংবাদ সম্মেলনে স্বৈরশাসন আমলে সংঘটিত অর্থনৈতিক অপরাধ বা দুর্নীতির বিরুদ্ধে একটি কথাও উচ্চারিত হয়নি বলে জানান এডহক কমিটির মুখপাত্র।

এডহক কমিটি এই দখলকে অবৈধ ঘোষণা করে দেশপ্রেমিক ছাত্র-জনতা, সকল রাজনৈতিক দল এবং বর্তমান সরকারের সহায়তা কামনা করেছে। তাদের দাবি, “বাংলাদেশ অর্থনীতি সমিতিকে দুর্নীতিবাজ ও স্বৈরতন্ত্রের কবল থেকে মুক্ত করতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।”

এমএসএম / এমএসএম

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি