যমুনা ব্যাংক পিএলসি পদার্পণ করলো ২৫ বছরে
পথচলার প্রতিটি ধাপে আমরা ছিলাম, আছি এবং থাকবো — এই অঙ্গীকারে যমুনা ব্যাংক পদার্পণ করলো তার গৌরবময় ২৫তম বছরে। আধুনিক ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা, ঝুঁকিমুক্ত বিনিয়োগ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতি অবিচল প্রতিশ্রুতির এক নতুন অধ্যায় শুরু হলো এই মাইলফলকে। এ উপলক্ষে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়সহ সকল শাখা ও উপশাখায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এই আনন্দঘন মুহূর্ত উদ্যাপন করতে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। “25 Years of Trust & Transformation”- এই শ্লোগানের মধ্য দিয়ে যমুনা ব্যাংক তুলে ধরছে তার অতীতের নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যতের ইতিবাচক রূপান্তরের প্রতিশ্রুতি। সামনে যাত্রা আরও দীর্ঘ, আরও চ্যালেঞ্জিং আরও সম্ভাবনাময়। দেশের আর্থসামাজিক উন্নয়নে যমুনা ব্যাংক তার নিষ্ঠাবান ভূমিকা অব্যাহত রাখবে—এমন প্রত্যাশা রেখেই প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে আগামীর পথে। সমৃদ্ধির এই পথ চলায় সাথে থাকার জন্য ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত সকল গ্রাহক, পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। যমুনা ব্যাংক, ভালো ব্যাংক।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন