ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ লাইভ দেখুন টফিতে


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩-৬-২০২৫ দুপুর ৪:৪৬

শুরু হতে যাচ্ছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭। এই ক্রীড়া ইভেন্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে রয়েছে বাড়তি উত্তেজনা। ফ্যানদের এই আগ্রহ বিবেচনায় নিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ বিনামূল্যে লাইভস্ট্রিম করবে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি; ফলে দর্শকরা আরও স্বাচ্ছন্দ্যদায়ক এবং সুবিধাজনক উপায়ে উচ্চমানের কন্টেন্ট উপভোগ করার সুযোগ পাবেন। টফি সম্প্রতি একটি নতুন ইউজার ইন্টারফেস উন্মোচন করেছে, যা গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করবে। এখন থেকে যেকোনো অবস্থাতেই গ্রাহকরা স্ট্রিমিং করতে পারবেন; ভ্রমণরত অবস্থা কিংবা কাজের বিরতি, অথবা  কোথাও যাওয়ার পথে যেকোনো সময় এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে দেখতে পারবেন নিজের প্রিয় খেলার প্রতিটি মুহূর্ত।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পাশাপাশি, প্রিমিয়াম প্যাকে সাবস্ক্রাইব করলে দর্শকরা টফিতে ১০ হাজারেরও বেশি কন্টেন্ট দেখতে পারবেন।

বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) গোলাম কিবরিয়া বলেন, “গ্রাহকদের জন্য টফিতে বিনামূল্যে বহুল প্রতীক্ষিত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭ উপভোগ করার সুযোগ নিয়ে আসতে পেরে আমারা আনন্দিত। আমরা সম্প্রতি প্রিমিয়াম প্যাক এবং একটি ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস চালু করেছি; যার ফলে গ্রাহকরা এখন আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে এই টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন। গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা বিবেচনায় নিয়ে বিশ্বমানের ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে তাদের ভিউয়িং অভিজ্ঞতা উন্নত করাই আমাদের লক্ষ্য।”

তাহলে আর দেরি কিসের? যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টানটান উত্তেজনা উপভোগ করতে আজই সাবস্ক্রাইব করুন।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন