ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় দুই বাসের চালকসহ ১০ জন আহত


কামরুল আলম, ডাসার photo কামরুল আলম, ডাসার
প্রকাশিত: ৩-৬-২০২৫ বিকাল ৫:০

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসারে মেলকাই এলাকায় দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা অন্তরা পরিবহনের একটি বাস এবং বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় বাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।মস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। সড়ক দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২