সাউথইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ১৩৭তম সভা অনুষ্ঠিত: নবসজ্জিত কার্যালয়ের উদ্বোধন
সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্ট (এসইইউটি)-এর ১৩৭তম বোর্ড সভা গত সোমবার, ২ জুন, ২০২৫ তারিখে ইউনিভার্সিটির তেজগাঁওস্থ স্থায়ী ক্যাম্পাসে নবসজ্জিত বোর্ড অব ট্রাস্টিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান জনাব রেজাউল করিম। এতে ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার পূর্বে, চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে নতুন বোর্ড অব ট্রাস্টিজ কার্যালয়টি উদ্বোধন করেন। এটি সাউথইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের অবকাঠামোতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
সভায় বোর্ড সাউথইস্ট ইউনিভার্সিটির সার্বিক মানোন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক, প্রশাসনিক এবং কৌশলগত বিষয়ে আলোচনা করেন। মূল আলোচনার বিষয়গুলির মধ্যে ছিল বর্তমান একাডেমিক প্রোগ্রামগুলির মূল্যায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক নীতিমালায় আধুনিক উপায় উপকরণের সন্নিবেশ। এ সভায় বিশ্ববিদ্যালয়েল একাডেমিক মান বৃদ্ধি, গবেষণা সক্ষমতা জোরদার এবং পরিচালনাগত দক্ষতা উন্নয়নের কৌশলগত নির্দেশনা প্রদান করা হয়। বোর্ড শিল্প-সহযোগিতা সম্প্রসারণ, অত্যাধুনিক প্রযুক্তির সন্নিবেশ এবং টেকসই প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধি অর্জনের গুরুত্বের ওপরও জোর দেয়।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন