ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুর বসিলা ৪০ ফিটে জমে উঠেছে দেশি লাল গরুর হাট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৬-২০২৫ রাত ১০:৩০

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ৪০ ফিট এলাকায় বসেছে একটি বৃহৎ গরু-ছাগলের হাট। প্রতিবছরের মতো এবারও হাটটি দেশি গরুর জন্য পরিচিতি ধরে রেখেছে। বিশেষ করে দেশাল লাল গরু এখানকার মূল আকর্ষণ। রয়েছে দেশীয় পালিত ছাগল ও ভেড়াও।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু-ছাগল নিয়ে ব্যাপারীরা আসছেন এই হাটে। সীমিত পরিসরে বেচাকেনাও শুরু হয়ে গেছে। বিক্রেতারা জানিয়েছেন, এবার গৃহপালিত ভালো মানের গরু বেশি করে আনা হয়েছে, এবং দামও তুলনামূলকভাবে কিছুটা কম। ৮০ হাজার থেকে দেড় লাখ টাকার মধ্যে বড় ও মাঝারি আকারের দেশাল লাল গরু পাওয়া যাচ্ছে।

এই হাটের ইজারাদার মেসার্স আহাদ এন্টারপ্রাইজের মালিক ও বিএনপি নেতা জামাল হোসেন টুয়েল জানান, প্রশাসনের সার্বিক সহযোগিতায় হাটটি পরিচালিত হচ্ছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। হাটে রয়েছে দুইটি ওয়াচ টাওয়ার, সিসিটিভি, জাল টাকা শনাক্তকরণ মেশিন, পর্যাপ্ত হাসিল ঘর, ভলান্টিয়ার, পশু চিকিৎসক এবং র‍্যাব, পুলিশ ও ডিবির সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থাও।

ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও কুষ্টিয়া, জামালপুর, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট থেকে দেশাল গরু আনা হয়েছে। রংপুরের এক গরু ব্যবসায়ী বলেন, “এবার নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো, তাই আমরা নিশ্চিন্তে বেচাকেনা করতে পারছি।” যদিও প্রথমদিকে ক্রেতার সংখ্যা কম ছিল, তবে বর্তমানে তা বাড়ছে বলে জানিয়েছেন তারা।

এ বছর ঢাকার দুই সিটি কর্পোরেশনে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ১৯টি কোরবানির পশুর হাট বসেছে। এর মধ্যে উত্তর সিটি কর্পোরেশনে রয়েছে ১২টি, যার একটি হলো মোহাম্মদপুর বসিলা হাট। আগারগাঁও, আদাবর ও মোহাম্মদপুরের আশপাশের মানুষের জন্য হাটটি সহজেই যাতায়াতযোগ্য হওয়ায় এটি এলাকাবাসীর কাছে বিশেষ গুরুত্ব বহন করছে।

এই হাটে পর্যাপ্ত দেশাল লাল গরুর উপস্থিতি, ভালো নিরাপত্তা ব্যবস্থা এবং সহনীয় দামের কারণে ক্রেতা ও বিক্রেতা উভয়েই সন্তুষ্ট বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি