ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আজ জানা যাবে কবে খুলছে বিশ্ববিদ্যালয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৯-২০২১ দুপুর ১০:১০

করোনার কারণে প্রায় দেড় বছর পর স্কুল-কলেজ খুলেছে। এবার বিশ্ববিদ্যালয় খোলার‌ পালা। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে শিক্ষা মন্ত্রণালয় আজ মঙ্গলবার আবারও উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠকে করবে।

এ নিয়ে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ গণমাধ্যমকে জানান, আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠক হবে। 

জানা গেছে, কোনো বিশ্ববিদ্যালয় ১৫ অক্টোবরের আগে তাদের ক্যাম্পাস পুনরায় খুলতে ইচ্ছুক কি না তা নিয়ে আজকের বৈঠকে আলোচনা হবে।

এর আগে গত ২৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছিল, সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯-এর টিকা দেওয়া হবে এবং আগামী ১৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়গুলো পর্যায়ক্রমে সশরীরে ক্লাস শুরু করবে। কিন্তু গত ৫ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় খোলার বিষয়ে একটি আলোচনা শুরু হয়, সে সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ঘোষণা দিয়েছিলেন ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজে সশরীরে ক্লাস চালু হবে।

সেদিন শিক্ষামন্ত্রী আরও বলেছিলেন, অক্টোবরের মাঝামাঝিতে যেসব বিশ্ববিদ্যালয় পুনরায় চালু হওয়ার কথা, তারা চাইলে একাডেমিক কার্যক্রম শুরু করতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের ওপর ন্যস্ত হবে।

প্রীতি / প্রীতি

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ

পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী

কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

‎ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা

চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব

কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র‍্যালি

জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিপ্রবির বিজয়-২৪ হলে র‍্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী