গাজীপুরের দুই মহাসড়কে বাড়ছে যাত্রী ও যানবাহনের চাপ
ঈদুল আজহা উপলক্ষ্যে ইতোমধ্যে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে নাড়ীর টানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন কর্মজীবী মানুষ। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যাত্রী ও যানবাহনের চাপ। চাপ বাড়লেও এখন পর্যন্ত দুই মহাসড়কে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে।
বুধবার (৪ জুন) ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘুরে চালক ও যাত্রীরা এ কথা জানিয়েছেন।
শিল্প অধ্যূষিত জেলা গাজীপুরে ২ হাজার ১৭৬টি নিবন্ধিত বিভিন্ন ধরনের শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে ১ হাজার ১৫৪টি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন কয়েক লাখ শ্রমিক। ইতোমধ্যে অনেক কারখানা ও বেসরকারি প্রতিষ্ঠানে ঈদের ছুটি ঘোষণা করায় ওই সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পরিবার নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে গাজীপুর ছাড়ছেন। রাজধানী ও গাজীপুর থেকে বের হওয়ার পথ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যাত্রীদের ভিড় দেখা গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ ভিড় বাড়ছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ময়মনসিংহগামী যাত্রীর অপেক্ষায় ছিলেন তাসকিন পরিবহনের চালক লিয়াকত মিয়া। তিনি বলেন, সকালে ময়মনসিংহ থেকে চান্দনা চৌরাস্তায় যাত্রী নামিয়ে ফের ময়মনসিংহের যাত্রী তুলছিলেন। সকালে যাত্রীর পরিমাণ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা বাড়ায় গাড়িতে যাত্রী তুলতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি বলে তিনি জানান। তবে ময়মনসিংহ থেকে আসার সময় মহাসড়কের তেমন কোনো যানজটের দেখা পাননি বলে জানান।
অপর বাসের চালক আল-আমিন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোড়ে মোড়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে যাত্রী তোলায় যান চলাচলে কিছুটা ব্যাঘাত ঘটছে। দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এ বিষয়টিতে নজর দিয়ে যাত্রী তুলতে পরিবহন গুলোকে একটা শৃঙ্খলার মধ্যে রাখেন তাহলে যানজট সম্ভাবনা একদমই থাকবে না বলে তিনি দাবি করেন।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকাতুল আলম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান বলেন, ঈদযাত্রায় চন্দ্রায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও জেলা পুলিশ কাজ করছে।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) এসএম আশরাফুল আলম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প