ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৪-৬-২০২৫ দুপুর ৩:২৮

ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। এরই মাঝে রায়গঞ্জ উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। 

ঈদ ঘনিয়ে আসায় ক্রেতারা ভিড় করছেন পশুর হাট গুলোতে। প্রতিদিন পশুরহাট গুলোতে প্রচুর গরু ওঠতে দেখা গেছে। প্রতিটি হাটে ব্যাপক পরিমাণ দেশী গরুর আধিপত্য নজরে পড়ার মতো। পাশাপাশি রয়েছে বিদেশী গরুও। 

বিক্রেতারা জানান, এখন কোরবানির জন্য ভারত, মিয়ানমার, ভুটান থেকে দেশে গরু-মহিষ কম আসছে। ফলে এখন কোরবানির বাজার পুরোপুরি দেশীয় পশু নির্ভর হতে যাচ্ছে।  এতে আগামী দিনে খামারিয়া গরু পালনে আরও উৎসাহী হবে বলে মনে করছেন তারা।

বুধবার (৪ জুন) রায়গঞ্জ পৌর সভার ধানগড়া গরুর বাজারে গিয়ে দেখা যায়, পছন্দের পশুটি কিনতে অনেকেই এসেছেন হাটে, কেউ একা এসেছেন, কেউ এসেছেন দলবেঁধে। যেন তিল ধারণের ঠাঁই ছিল না এ হাটটিতে। ক্রেতা-বিক্রেতাদের এই উপস্থিতি যেন ঈদ উৎসবেরই অংশ। 

শুধু এই গরুর বাজার নয় উপজেলার প্রতিটি হাটেই পছন্দের কোরবানির পশু কিনতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। দাম যাই হোক শেষ পর্যন্ত পছন্দের পশুটি কিনে বাড়ি ফিরছেন অনেক ক্রেতা, আবার অনেকেই দাম বেশির কারণে কিছুটা অপেক্ষা করার চিন্তা নিয়ে বাড়ি ফিরছেন। 

বাজারে গরু ক্রয় করতে আসা মো. গোলাম মুক্তাদির জানান, যা দেখলাম গরুর দাম সহনীয় পর্যায়েই আছে।

রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা দৈনিক মানবকন্ঠকে বলেন, এ বছর পশুর সংখ্যা বেশি এবং সবগুলোই স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনা হয়েছে। খামারিদের সঠিক দামে বিক্রির পরামর্শও দেওয়া হচ্ছে। রায়গঞ্জে বর্তমানে ছোট-বড় মিলিয়ে প্রায় ২ হাজার ৩'শ ৭৩টি খামার রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, হাট গুলোর নিরাপত্তার জন্য প্রশাসনের মোবাইল টিম কাজ করছে। জাল নোট ঠেকানোর জন্য পুলিশের নজরধারী রয়েছে। এ ছাড়া ব্যাপারীদের পশু আনা-নেওয়ার ক্ষেত্রেও পুলিশের বাড়তি নজরধারী রয়েছে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬