ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ন্যাশনাল ব্যাংকের তৃতীয় সাব-অডিনেটেড বন্ড সার্টিফিকেট হস্তান্তর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৪-৬-২০২৫ বিকাল ৫:৪৭

ন্যাশনাল ব্যাংক পিএলসি ৩ জুন ২০২৫ আনুষ্ঠানিকভাবে তাদের তৃতীয় সাব-অডিনেটেড বন্ড সার্টিফিকেট হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছে। রাজধানীর বাংলামোটরে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ইমরান আহমেদ।

এই বন্ড ইস্যুর মাধ্যমে ন্যাশনাল ব্যাংক তার মূলধন ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি টেকসই আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে, যা আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ের ভবিষ্যৎ যাত্রায় সহায়ক হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদ, মোঃ আব্দুর রহিম এবং মোঃ মেশকাত-উল-আনোয়ার খান, ফিনানসিয়াল এডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান কৃষ্ণ কমল ঘোষ এবং ফরেন রেমিট্যান্স ডিভিশনের প্রধান মিল্টন রায় সহ আরো অনেকে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই বন্ড ইস্যু আমাদের আর্থিক কাঠামোকে আরও মজবুত করবে এবং গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতা আরও সুদৃঢ় হবে। এটি ন্যাশনাল ব্যাংকের রূপান্তর ও পুনর্জাগরণের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ব্যাংকের কর্মকর্তারা একে ব্যাংকের অগ্রগতির নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেন।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন