ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

১০ বছর ধরে বিনা ভোটে ক্ষমতা দখল, চাঁদার নামে কোটি কোটি টাকা লোপাট

খাদ্য পরিবহন এসোসিয়েশনের অবৈধ কমিটির বিরুদ্ধে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৬-২০২৫ রাত ৮:৪৮

বাংলাদেশ কেন্দ্রীয় খাদ্য পরিবহন ঠিকাদার এসোসিয়েশন (রেজি: বি-১৯১০)-এর মেয়াদোত্তীর্ণ ও অবৈধ কমিটির বিরুদ্ধে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ এবং এক দশক ধরে নির্বাচন না দিয়ে ক্ষমতা ধরে রাখার অভিযোগ উঠেছে।বিশ্বস্ত সূত্র জানায়, ২০১৫ সাল থেকে ২০২৫ সালের ৫ আগস্ট পর্যন্ত এই কমিটি কোনো নির্বাচন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে, যা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী।

এই সময়ে প্রতি মাসে ২০০ টাকা করে চাঁদা আদায় করে প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা সংগ্রহ করা হয়। এছাড়া প্রতি তিন মাস অন্তর কাজের মেয়াদ বাড়ানোর অজুহাতে ৬৪০ জন সদস্যের কাছ থেকে ৩ হাজার টাকা করে চাঁদা নিয়ে উত্তোলন করা হয়েছে প্রায় ৭ কোটি ৬৮ লাখ টাকা।এছাড়াও, ফ্ল্যাট বা প্লট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সদস্যদের কাছ থেকে আরও ৩০–৩৫ কোটি টাকা আদায়ের অভিযোগ রয়েছে, যার সুনির্দিষ্ট হিসাব খাদ্য অধিদপ্তরের চলাচল শাখায় সংরক্ষিত।

অভিযোগ রয়েছে, সাধারণ সম্পাদক কাজী সাহিদুর রহমান, কোষাধ্যক্ষ হারুন অর রশিদসহ বেশ কয়েকজন নেতা পরস্পর যোগসাজশে এই অর্থ আত্মসাৎ করেছেন। নির্বাচন বা হিসাব চাওয়ায় সদস্যদের ভয়ভীতি ও কাজ বাতিলের হুমকি দেওয়া হতো।অবৈধ কমিটির বেশিরভাগ সদস্য রাজনৈতিক ছত্রছায়ায় ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছেন বলেও অভিযোগ রয়েছে। তারা বলতেন, "যতদিন সরকার থাকবে, আমরাও ক্ষমতায় থাকবো, কোনো নির্বাচন হবে না।"অবশেষে, সাধারণ ঠিকাদারদের প্রতিবাদে ৭ মে সিদ্ধিরগঞ্জে এক পরামর্শ সভায় ৩৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক করা হয় মো. আবদুল হাই রাজুকে এবং সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলমকে।

নতুন কমিটি আত্মসাৎ হওয়া অর্থ ফেরত, আইনি ব্যবস্থা ও একটি স্বচ্ছ, গণতান্ত্রিক সংগঠন গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। সদস্যরা দ্রুত সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন।

সাধারণ সম্পাদক কাজী সাইদুর রহমান সাথে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে নিজের অসুস্থতার কারণ দেখিয়ে কথা বলা বন্ধ করে দেন।

কোষাধ্যক্ষ হারুন অর রশিদকে অভিযুক্ত বিষয়ে মতামত জানার জন্য একাধিক বার যোগাযোগ করার পরে ফোনে তাকে পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন