৫০ হাজার ইয়াবাসহ ফিশিং মালিক সমিতির সভাপতি হানিফ গ্রেপ্তার
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বাঘ ঘোনা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি হানিফের বসতবাড়ি থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক ব্যাক্তি বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকার বাসিন্দা মৃত হাকিম আলীর ছেলে মোঃ হানিফ (৪৮)।
বুধবার (৪ জুন) মধ্যরাতে টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গনমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলার সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা ।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা জানান, টেকনাফ বিশেষ জোন কার্যালয়ের সমন্বয়ে একটি বহুমাত্রিক টিম টেকনাফের সমুদ্র উপকূল হতে সমতল পেরিয়ে পাহাড়ি অঞ্চল পর্যন্ত গতকাল মঙ্গলবার মধ্যরাতে পরিচালিত ৮ ঘন্টার একটি অভিযানে টেকনাফের বাগঘোনা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. হানিফকে তার নিজ গৃহ হতে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানিয়েছেন, হানিফ নোয়াখালীপাড়াস্থ ফিশিং ট্রলারে মাদক পাচারকারী চক্রের অন্যতম সদস্য এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পরে এ ঘটনায় জড়িত আসামির বিরুদ্ধে টেকনাফ থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান