পটুয়াখালী থেকে খালেদা জিয়াকে উপহার দিতে ৩৫ মণের ‘কালো মানিক’ ঢাকায় রওনা
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধা ছয় বছর ধরে পরম মমতায় নিজের সন্তানের মতো লালন-পালন করেছেন একটি ফ্রিজিয়ান জাতের ষাঁড়কে। ভালোবেসে যার নাম দিয়েছেন ‘কালো মানিক’।
আজ বৃহস্পতিবার (৫ মে) সকাল ১০টায় ঈদুল আজহা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে প্রায় ৩৫ মণ ওজনের এই ষাঁড়টি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন সোহাগ।
উৎসবমুখর পরিবেশে ঢাকঢোল পিটিয়ে ‘কালো মানিক’-কে রঙিন কাগজে সাজিয়ে, ফুলের মালা পরিয়ে একটি ভাড়া করা ট্রাকে তোলা হয়। আরও দুটি ট্রাকে ছিল বাদক দল এবং সোহাগের সঙ্গে থাকা ২৫–৩০ জন যুবক ও তাঁর ছোট ছেলে জিসান।
সোহাগ মৃধা উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিএনপির একজন কর্মী। তিনি জানান, ২০১৮ সালের শেষের দিকে চৈতা বাজার থেকে ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভি কেনেন। সপ্তাহ না যেতেই গাভিটি একটি বাছুরের জন্ম দেয়, যা-ই আজকের ‘কালো মানিক’। পরে গাভিটি বিক্রি করে দেন, কিন্তু বাছুরটিকে ছয় বছর ধরে পরিবারের সবাই মিলে ভালোবাসা আর যত্নে বড় করে তোলেন।
এই ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং ওজন আনুমানিক ১ হাজার ৪০০ কেজি।
সোহাগ বলেন, “আমার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আমিও বিএনপিকে ভালোবাসি। ভাইরাল হওয়ার জন্য নয়, আবেগ থেকেই আমার প্রিয় নেত্রীকে প্রিয় ‘কালো মানিক’ উপহার দিতে চাই। এতে কোনো লাভ-লোকসানের প্রশ্ন নেই। আল্লাহ কবুল করলে ও নেত্রী যদি গরুটি গ্রহণ করেন, তবে আমার বহু দিনের স্বপ্ন পূরণ হবে।”
আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, “সোহাগ একজন একনিষ্ঠ দলীয় কর্মী। তাঁর মা, স্ত্রী ও দুটি শিশুসন্তান আছে। পরিবারের সবাই মিলে ষাঁড়টি লালন-পালন করেছেন।”
সোহাগের মা হাজেরা বেগম ও স্ত্রী সুলতানা আক্তার পলি জানান, তাঁদের পরিবারের মতোই ষাঁড়টি বেড়ে উঠেছে। পলি বলেন, “কালো মানিক আর আমার ছোট ছেলে সমবয়সী। একই ভালোবাসায় মানুষ করেছি। এখন ওর বাবার ইচ্ছা, প্রিয় নেত্রীকে এটি উপহার দেওয়া। এতে আমরা গর্বিত।”
২০১৮ সালের শেষ দিকে মাত্র ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভি কিনে যাত্রা শুরু করেন সোহাগ। সেই গাভির জন্ম দেওয়া বাছুরই আজ ‘কালো মানিক’। ছয় বছরের ভালোবাসা ও যত্নে বড় হওয়া এই ষাঁড় এখন রওনা হয়েছে ঢাকার পথে।
সবার এখন একটাই প্রত্যাশা—দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি আদৌ গ্রহণ করবেন এই বিরল উপহার?
এমএসএম / এমএসএম
মধুখালী বেঙ্গল ক্লাবের আয়োজনে মাসুদ উল হোসেন পলাশের স্মরণে দোয়া ও শোক সভা
আদমদীঘিতে দুই ড্রেনম্যানকে অস্ত্রের মুখে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি
লাকসামে মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ২৪তম মহাপ্রয়ান বার্ষিকী অনুষ্ঠিত
রাঙ্গামাটির গর্জনতলী এলাকায় বলাকা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ বাইকে আগুন
মালটা ভিজে, শুকানো লাগতো বলে কৃষকদল নেতার গাঁজা সেবন
সুবর্ণচরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর ‘বেপরোয়া’ প্রতিপক্ষ, নিরাপত্তাহীনতায় আইনজীবী'র পরিবার
জুতার র্যাকে টাকা যশোরে ডিবি অভিযানে ইয়াবাসহ কারবারি আটক
তাড়াশে দুই ছেলের বিরুদ্ধে বাবার মিথ্যা মামলা
মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা
রায়গঞ্জে অবৈধ ভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ, দুইজনকে কারাদণ্ড