ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জের অসহায় খোদেজা পেল দোকানের পণ্য সামগ্রী


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৫-৬-২০২৫ বিকাল ৬:৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে অসহায় খোদেজার ফাঁকা দোকান মালামালে পরিপূর্ণ করে দিলো একটি মানবিক সংগঠন। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধানগড়া ইউনিয়নের ভিকমপুর এলাকার বাসিন্দা খোদেজা বেগম (৫৫) এর পণ্য শুণ্য দোকানে মালামাল তুলে দেওয়া হয়েছে।

স্থানীয় স্বেচ্ছাসেবী কাজল দাস বলেন, দীর্ঘদিন ধরে মালশূন্য পড়ে থাকা দোকানটি যেন ছিল শুধুই বোঝার মতো এক অস্তিত্ব। অসহায় এই মহিলা বেচেঁ থাকার লড়াই চালিয়ে যাচ্ছিলেন ছোট্ট একটি দোকানের ওপর ভর করে। কিন্তু অর্থাভাবে সেই দোকানেও ছিল না কোনো মালামাল। একসময় দোকানের তাকগুলো হয়ে পড়ে ফাঁকা, দোকানটি হয়ে পড়ে অচল। পরে তার দোকান নিয়ে ফেসবুকে পোষ্ট করলে সিরাজগঞ্জের 'সুখপাখি আলোর জন্য যাকাত তহবিল' সংগঠনের অর্থায়নে দোকানটি মালে পরিপূর্ণ করে দেওয়া হয়।

খোদেজা বেগম জানান, ২৫ বছর পূর্বে এক মাসের সন্তানকে ফেলে রেখে তাকে ত্যাগ করে অন্যত্র চলে যান তার স্বামী। পরে মানুষের বাড়িতে কাজ করে সন্তানটি বড় করে তোলেন। কিন্তু সেই সন্তানটি কিশোর বয়সে সংসারের হাল ধরার জন্য চাউলের মিলে কাজ করতে গিয়ে বিদ্যুৎ শকে একটি হাত পঙ্গু হয়ে আজ প্রতিবন্ধী। পরে স্থানীয়দের সহযোগিতায় একটি টং দোকান গড়ে তোলেন। অনেক দিন দোকানে কিছুই ছিল না। এখন, আল্লাহর রহমতে আবার সব আছে। দোকানে এখন রয়েছে ডাল-তেল থেকে শুরু করে চিনি, বিস্কুট, সাবান, মশলা, কোমল পানীয় এমনকি শিশুদের জন্য খাদ্যসামগ্রী ও চকলেট পর্যন্ত। যারা আমার দোকানে মাল তুলে দিলো তাদের জন্য প্রতিদিন নামাজ পড়ে দোয়া করমু

এলাকাবাসী জানান, এই ঘটনাটি আবারও প্রমাণ করে দিল, সামাজিক সহায়তা আর একটুখানি সদিচ্ছা কোনো মানুষকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনতে যথেষ্ট। খোদেজার দোকান এখন শুধু ব্যবসার কেন্দ্র নয় বরং একটি প্রেরণার উৎস।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬