কর্ণফুলী নদীতে নিখোঁজের দুইদিন পর জেলে নকুলের লাশ উদ্ধার
রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর জেলে নকুল মল্লিক এর লাশ ভেসে উঠেছে। বুধবার (১১ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা কদমতলী অংশে তার লাশটি পাওয়া যায়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নকুলের লাশটি শনাক্ত করেছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা ইউপি সদস্য নীলকান্ত মল্লিক জানান, বুধবার সকালে তার লাশটি ভেসে উঠেছে খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। এবং লাশটি শনাক্ত করেছে। ধারণা করা হচ্ছে তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন যার ফলে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন। এছাড়া পেশায় তিনি একজন জেলে বলে জানান।
কাপ্তাই থানার ওসি (তদন্ত) অলি উল্লাহ জানান, যেহেতু লাশটি রাঙ্গুনিয়া থানা এলাকায় পাওয়া গেছে তাই সেখানে আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।
প্রসঙ্গত, গত সোমবার বিকেলে নকুল নামের ওই ব্যক্তি কর্ণফুলী নদীতে মাছ ধরতে যান। এসময় তিনি অন্য এক মাঝির নৌকা নিয়ে নদী পার হন। পরে নৌকাটি খুঁজে পাওয়া গেলেও নকুল নিখোঁজ ছিলো।
এমএসএম / এমএসএম
রায়পুরে অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য
শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত
নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা
শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন
টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই
বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন
চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে নদীভাঙনের তীব্রতা বৃদ্ধি, বসতভিটা হারিয়ে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন মানুষ
দেবে যাচ্ছে ঘের সংলগ্ন মনিরামপুর-নওয়াপাড়া সড়ক, উঁপড়ে পড়ছে গাছ
অবৈধভাবে সার মজুত রোধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা
ঢাকা ইপিজেডে কারখানা শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু ও এনসিডি স্বাস্থ্য