ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তজুমুদ্দিনে প্রাইমারি স্কুলের নিয়োগ বানিজ্য সিন্ডিকেট হোতা ইব্রাহিমের সহযোগী স্ত্রী সামিয়া গ্রেফতার


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২৫ বিকাল ৫:৫৯
ভোলা জেলাধীন তজুমুদ্দিন  উপজেলা প্রাইমারি স্কুলের নিয়োগ বানিজ্য সিন্ডিকেটের তিন সহোদর মোর্শেদ, হেমায়েত ও ইব্রাহিম প্রাইমারি স্কুলে চাকরিতে টিকিয়ে দিবে বলে দীর্ঘ কয়েক বছর যাবত মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। 
 
মামলার অভিযোগ সুত্রে জানা যায়, প্রাইমারি শিক্ষক তিন প্রতারক সহোদরের একজন ইব্রাহিম খন্দকার এর বিরুদ্ধে চরফ্যাশন থানায় সি আর ৪৯৩/৪৯৮ দুই টা মামলা রয়েছে।  তার সহযোগী স্ত্রী সামিয়া আফরোজ অনুর মাধ্যমে বিভিন্ন মানুষকে চাকরী দেয়ার নামে প্রতারণার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন বলে মামলার সুত্র জানায়। ইব্রাহীম এবং সামিয়া আফরোজ অনুর নামে রুপালী ব্যাংক তজুমুদ্দিন শাখা সহ বিভিন্ন ব্যাংকে একাধিক একাউন্টে নিয়োগ বানিজ্যের টাকা আদান প্রদান করতেন। টাকার জন্য চাপসৃষ্টি করলে কিছু কিছু পাওনাদারকে ব্যাংকের চেক প্রদান করেন। কিন্তু ব্যাংকে গিয়ে দেখেন একাউন্টে টাকা নেই। এসব কারনে তিন সহোদর শিক্ষক গা ঢাকা দেন। সামিয়া আফরোজ অনু চরফ্যাশন উপজেলা মিজানুর রহমান এর কাছ থেকে প্রতারণার ফাঁদে ফেলে ২২৫০০০( দুই লক্ষ পচিঁশ হাজার)  টাকা নিয়েছেন। তারা অনেক চেষ্টা করেও টাকা উদ্ধার করতে না পেরে চরফ্যাশন আদালতে অভিযোগ দাখিল করেন। ঈদে বাড়িতে আসলে সামিয়া আফরোজ অনুকে তজুমুদ্দিন থানা পুলিশ গ্রেফতার করে জেল-হাজতে প্রেরন করেন।
 
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান জানান, চরফ্যাশন আদালতের জিআর ৫০৭/২৪ নং মামলায় ৪০৬/৪২০ ধারায় গ্রেফতারী ফরোয়ানায় সামিয়া আফরোজ অনু নামে একজনকে আটক করে কোর্টে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় দোকানের শাটার ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নবীগঞ্জে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

লালমনিরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোক

শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

ফজরের নামাজে সেজদারত অবস্থায় ইমামের ইন্তেকাল

অভয়নগরে দিনে-রাতে চুরি, আতঙ্কে বাসিন্দারা কঠোর অভিযানে নামছে পুলিশ

প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা,অভিক্ত স্বামী পলাতক

মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি গাজী এনামুল হক

চলনবিলে বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

লাকসামে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মাদক, স্মার্টফোন আসক্তি, সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলেন দেবীগঞ্জে কয়েক শতাধিক শিক্ষার্থী

কুড়িগ্রামে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা