ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

খেলতে গিয়ে বজ্রপাতে ২ শিশুর মৃত্যু


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ৩-৬-২০২১ বিকাল ৫:৫৮
ভোলার চরফ্যাশনে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয় মাঠের পাশে থাকা আরো দুজন। স্থানীয়দের সহায়তায় স্বজনরা ওই চারজনকে চরফ্যাশন সরকারি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত দুজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ২টার দিকে উপজেলার এওয়াজপুর এলাকার সাবেক সিরাজ চেয়ারম্যানের বাড়ির কাছে এ ঘটনা ঘটে।
 
নিহত শিশুরা হলো- এওয়াজপুর এলাকার কুতুব উদ্দিন মাঝির চেলে মো. সাগর (১২) ও আবদুস সাত্তার দপ্তরির ছেলে মো. শান্ত (৮)। গুরুতর আহতরা একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইয়ামিন (৭) এবং মো. আবু বকর সিদ্দিকের ছেলে মো. নুরনবি (৪২)।
 
এওয়াজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুব আলম খোকন জানান, দুপুরে এয়াজপুর ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি খোলা মাঠে কয়েকজন মিলে ফুটবল খেলছিল। খেলা অবস্থায় আকস্মিক বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়। এ সময় মাঠের পাশে থাকা এক শিশু ও এক যুবক গুরুতর আহত হয়।
 
স্থানীয় লোকজনের বরাত দিয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হেসেন মিয়া মুঠোফোনে জানান, এওয়াজপুর এলাকায় বজ্রপাতে চারজনের হতাহতের খবর পেয়েছি। স্বজনরা হতাহত চারজনকে স্থানীয় হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মো. সাগর (১২) ও মো. শান্তকে (৮) মৃত ঘোষণা করেন। আহত দুজন চিকিৎসাধীন।

এমএসএম / জামান

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত