ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১২-৬-২০২৫ দুপুর ১:৩৭

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার গভীর রাতে মোছা. রোজিনা (৩০) নামের এক গৃহবধূকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামী মোতালেব হোসেনের বিরুদ্ধে। নিহত রোজিনা উপজেলার এরান্দহ এলাকার আব্দুল আজিজের মেয়ে। 

নিহতের পিতা জানান, বিয়ের পর থেকেই জামাতা মোতালেব হোসেন তার মেয়ের ওপর নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। পারিবারিক কলহের জেরে শেষ পর্যন্ত তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার গভীর রাতে ওই গৃহবধূর বাবার বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে ঘরের ভেতর  রোজিনার গলাকাটা অবস্থায় ও স্বামী মোতালেব হোসেনকে নিজের শরীরে ছুরি আঘাতসহ  অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখাযায়। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় ঘাতক স্বামীকে উদ্ধার করে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি থানা পুলিশের হেফাজতে রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং দ্রুতই আইনী ব্যবস্থা নেওয়া হবে।  এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২