ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৪-৬-২০২৫ দুপুর ১:৪৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। জনপ্রিয় এই প্রতিযোগিতা দেখতে মাঠে ঢল নামে হাজারো মানুষের।

শুক্রবার পৌর এলাকার মহেশপুর ঘোড়দৌড় উদযাপন কমিটির আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

পৌর এলাকার চকমধুর ফসলি মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতায় সিরাজগঞ্জ ও বগুড়া, টাঙ্গাইল, জামালপুর জেলাসহ আশপাশের ৫০ জন ঘোড়সওয়ার নিজ নিজ ঘোড়া নিয়ে তিনটি গ্রুপে অংশ নেন। জনপ্রিয় এই প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে সব বয়সি মানুষ সমবেত হন।ঘোড়দৌড় চলাকালে উৎসুক জনতার করতালিসহ নানা উৎসাহ উদ্দীপনায় এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়।

গ্রামের সব বয়সের মানুষ এ আনন্দ উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী ঘোড়সওয়ারদের মাঝে  অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

পরিবারসহ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখেছেন প্রভাষক এম আব্দুল্লাহ সরকার। তিনি বলেন, “এমন আয়োজন দেখে খুব ভালো লাগল। প্রতি বছর এমন আয়োজন করলে আমরা পরিবার নিয়ে আনন্দের সঙ্গে উপভোগ করতে পারি।”

আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাইফুল্লাহ সাঈদ ইবনে সজল বলেন, হারিয়ে যাওয়া গ্রাম বাংলার খেলাগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করাতে ও মাদকমুক্ত সমাজ গড়তে এই প্রতিযোগিতার আয়োজন। আগামীতে এ আয়োজনের আরও প্রসার ঘটানো হবে।

এ সময় জেলা বিএনপি, রায়গঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা জামায়াতে ইসলামীসহ  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২