৪ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট মোরেলগঞ্জে ফাইনাল খেলায় জ্যাম ফাইটার্স চ্যাম্পিয়ন
বাগেরহাটের মোরেলগঞ্জে চার দলীয় নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় জ্যাম ফাইটার্স ৩-২ গোলে রয়্যাল রেঞ্জারর্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গৌরব অর্জন করেছেন।
শুক্রবার রাত ৮টায় সন্ন্যাসী ফুটবল একাদশের আয়োজনে এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য, বাগেরহাট-৪, আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ মনিরুল হক ফরাজী। সম্মানিত অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক মোস্তফা জামান খান।
অনুষ্ঠানে মো. মহিউদ্দিন নওয়াবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এফ এম শামীম আহসান, বিদ্যালয়ের সভাপতি মো. মুছাফকাক্কা মিয়া, ফাস্ট সিকিউরিসি ইসলামী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক এ কে এম রশিদ উদ্দিন আহমেদ বাদশা। এ খেলাটি দেখতে বিপুল দর্শকের সমাবেশ ঘটে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. ইব্রাহিম হোসেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার