কুলাউড়ায় নিখোঁজের দু'দিন পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় নিখোঁজ হওয়ার ২ দিন পর এক স্কুলছাত্রীর মৃতদেহ পাওয়া গেছে । শনিবার (১৪ মে) বিকাল ৫ টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নাফিসা আনজুম (১৫) নামের ওই স্কুলছাত্রী গত বৃহস্পতিবার (১২ জুন) সকালে কোচিং সেন্টারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। সে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের বাসিন্দা এবং শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সুত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার ২ দিন পর শনিবার (১৪ জুন) বিকাল ৫ টার দিকে স্থানীয় দাউদপুর জামে মসজিদের অদূরে খালের পাশের একটি জঙ্গলে আনজুম এর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম আপছার বলেন, শিক্ষার্থী নাসিফার লাশে ফুলে গেছে। লাশে পচন ধরেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। কীভাবে ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ