ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

বিটেশ্বর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১৫-৬-২০২৫ দুপুর ১২:১০

দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল তিনটায় উপজেলার নৈয়াইর উত্তর বাজার বালুর মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া, সম্মেলনের প্রধান বক্তা ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সফর তালুকদার, যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক হেলাল ইসাক, আহবায়ক সদস্য মোঃ সালাউদ্দিন ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রব সার্জেন্ট, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মুক্তার প্রধান, গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল আহমেদ চৌধুরী।

সম্মেলনের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আব্দুল আওয়াল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান গোলজার।

আরো বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী আব্দুল মতিন, মোঃ জাকির হোসেন পাটোয়ারী, আব্দুল মতিন বেপারী, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ মনিরুজ্জামান মনির, ইঞ্জিনিয়ার মোঃ বিল্লাল হোসেন, আসাদুজ্জামান গোলজার, সাংগঠনিক প্রার্থী সায়েম মিয়াজী ও মোহাম্মদ আলী।

সমাপনী বক্তব্যে সভাপতি প্রার্থী আব্দুল আওয়াল সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বৃষ্টি উপেক্ষা করে এই দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

এমএসএম / এমএসএম

‎পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

তেল কম দেওয়া ও লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রি, চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে,বাড়ছে শীতের অনুভূতি

তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটিয়ে দেশের সেরা উদ্যোক্তা ইয়াসিন

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা প্রদান করা হবেঃ প্রশাসক রিটন

পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

টুঙ্গিপাড়ায় কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ নিয়ে অনিশ্চয়তা, কৃষকদের দুশ্চিন্তা

বাঘায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন

আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ পণ্য জব্দ, আটক ১